চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে: এডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 18, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৭ এর ঘরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত দুই অর্থবছর ধরে এডিবি বলে আসছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ বা ৬ দশমিক ৯ শতাংশ হবে। এর আগে ৭ শতাংশ উচ্চারণ করেনি সংস্থাটি। এবারই প্রথম জিডিপি ৭ শতাংশের ঘরে থাকবে বলে মন্তব্য করেছে এডিবি।

এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং বলেন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। এর কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে উন্নত দেশে পৌছানোর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে অবশ্যই অর্থনীতিতে বৈচিত্র আনতে হবে। বড় করতে হবে রপ্তানি বাজার। নিশ্চিত করতে হবে দেশের তরুণ ও নারীদের উপযুক্ত চাকরির ব্যবস্থা। নগরবাসীর জন্য নিশ্চিত করতে হবে বিশুদ্ধ পানি। যাতায়াত ব্যবস্থা আরো সহজ করতে হবে। নগরীর পাশাপাশি গ্রামের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

‘একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোর উন্নয়নের বিকল্প নাই। এসব ক্ষেত্রে এডিবি বাংলাদেশকে করিডোর উন্নয়ন, চট্টগ্রাম টু কক্সবাজার রেল প্রকল্প ও দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।’

ওয়েনচাই ঝ্যাং বলেন: এসডিজি অর্জনে এডিবি বাংলাদেশের পাশে থাকবে। তবে এই লক্ষ্য অর্জনে অবকাঠামো, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, চাকরি ক্ষেত্র তৈরি করা ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই।

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার বিষয়ে এডিবির ভূমিকা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন: বাংলাদেশ এবং মিয়ানমার উভয়ই এডিবির সদস্য। এ বিষয়ে এডিবির উল্লেখযোগ্য ভূমিকা রাখার কিছু নাই। তবে বিদ্যমান এই সমস্যা সমাধান হোক।

বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধি, সুদের হার, অব্যবস্থাপনাসহ নানা সমস্যা রয়েছে- এক্ষেত্রে এডিবির কোন ভূমিকা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে ওয়েনচাই ঝ্যাং বলেন: এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা। এ সমস্যা থাকিা ঠিক নয়। সুশাসন থাকা উচিত। তবে ব্যাংকগুলো চাইলে আর্থিকভাবে এডিবি সহযোগিতা করবে।

ওয়েনচাই ঝ্যাং বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামে (বিডিএফ) যোগ দিতে তিন দিনের সফরে এসেছেন। তিনি বিডিএফে যোগ দিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

Tags: এডিবিজিডিপি
Previous Post

দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ: পরিকল্পনামন্ত্রী

Next Post

রিয়াল-জিদান মধুচন্দ্রিমা আর পাঁচ মাস

Next Post

রিয়াল-জিদান মধুচন্দ্রিমা আর পাঁচ মাস

‘ভয়-ডরহীন’ বিজয়কে আগলে রাখছেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT