চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে হারাতে ‘জীবন দিতেও প্রস্তুত’ পিএসজির রামোস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির রামোস ফুটবল ম্যাচে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের বহু সাফল্যের সারথি সার্জিও রামোস। বার্নাব্যু ছেড়ে পিএসজিতে গেছেন এ মৌসুমেই। যেতে না যেতেই স্পেনে ফেরার সময় এসে গেল! অবশ্য রিয়ালের খেলোয়াড় হয়ে নয়, প্রতিপক্ষ হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোয় দেখা হচ্ছে সাবেক ক্লাবের সাথে। যাতে বর্তমান ক্লাবে জেতাতে সামান্য ছাড়ও দেবেন না রামোস। জানি দিলেন, খেলবেন সর্বস্ব উজাড় করে।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে রাউন্ড অব সিক্সটিনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার প্রসঙ্গে স্মৃতিকাতর হয়ে পড়েন রামোস। জীবনের সেরা সময়গুলো উপহার দেয়ার জন্য পুরনো ক্লাবের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঙ্গে বলেছেন, বর্তমান ক্লাব পিএসজির জন্য জান উজাড় করে মাদ্রিদের বিপক্ষে খেলবেন।

‘রিয়ালের বিপক্ষে খেলতে না হলেই আমি খুশি হতাম। তবে অনেকদিন পর আবার বার্নাব্যুতে ফিরছি। আমার জীবনের সেরা বছরগুলো সেখানে কাটিয়েছি। সেখানকার সবার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আমাকে এখন নিজের দলকে জেতাতে হবে। পিএসজিকে জেতাতে দরকারে জীবন দিয়ে দেব।’

চ্যাম্পিয়ন্স লিগের ষোলোর ড্র হয়েছে সোমবার রাতে। প্রথমে বেনফিকাকে প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল। সফটওয়্যার ত্রুটির কারণে উয়েফা ফের ড্র আয়োজন করে। তাতে পিএসজিকে প্রতিপক্ষ পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

Tags: চ্যাম্পিয়ন্স লিগচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবার্নাব্যুবেনফিকারামোসরিয়াললিড স্পোর্টস
Previous Post

‘মানবাধিকার সংগঠনগুলো সরকারের প্রতিপক্ষ নয়, সহযোগী’

Next Post

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

Next Post
পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

একজন যুবক ও বৃদ্ধের হাসিমুখের ছবি, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মায়ের অযৌক্তিক বিশ্বাস হঠাৎ তোমার ডাক শোনা যাবে!’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT