চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানবাধিকার সংগঠনগুলো সরকারের প্রতিপক্ষ নয়, সহযোগী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A

সরকারের সাথে মানবাধিকার সংগঠনের ইতিবাচক সংশ্লিষ্টতা বিষয়ে আর্টিকেল নাইনটিনের আয়োজনে একট আলোচনা সভায় মানবাধিকার সংগঠনগুলো সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষাসহ মানবাধিকারের বিভিন্ন ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ আছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মতপ্রকাশের স্বাধীনতা তথা মানবাধিকারের সুরক্ষা ও প্রসারে সরকারের সঙ্গে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে আর্টিকেল নাইনটিন এই সভা আয়োজন করে।

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ জেড এম নাফিউল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রফিকুল ইসলাম এবং ডিএমপি গুলশান বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) এডিসি এসএম রেজাউল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ও মো. আবু ইউসুফ, আর্টিকেল নাইনটিনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী এবং প্রোগ্রাম সহযোগী সাবরিনা মমতাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিনের পরামর্শক জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদা ভাট্টি।

আলোচনায় বর্তমান মানবাধিকার পরিস্থিতি, পুলিশ-সাংবাদিক সম্পর্কের নানা দিক, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সুরক্ষা, পুলিশের মানবাধিকার, অনলাইন সাংবাদিকতা বিষয়ক নীতিমালা ও মিডিয়া হাউসগুলোতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে পেশাদারিত্বের চর্চা প্রভৃতি বিষয় উঠে আসে।

বক্তারা মানবাধিকারের সুরক্ষা ও প্রসারে পুলিশ, গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

পুলিশের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। সাংবাদিকদের বিরুদ্ধে যে কোন আইনি তৎপরতার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

সভাপতি ফারুখ ফয়সল বলেন, মানবাধিকার সংগঠনগুলো সরকারের প্রতিপক্ষ নয়, সহযোগী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষাসহ মানবাধিকারের বিভিন্ন ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সকলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলা হয়েছে। এই লক্ষ্যে আর্টিকেল নাইনটিন সরকার, নাগরিক অংশীজন ও সংগঠনের মধ্যে ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে কাজ করে যাচ্ছে।

Tags: আর্টিকেল নাইনটিনআলোচনা সভা
Previous Post

অস্ত্র ও গুলিসহ ৩ ‘রোহিঙ্গা’ আটক

Next Post

রিয়ালকে হারাতে ‘জীবন দিতেও প্রস্তুত’ পিএসজির রামোস

Next Post
পিএসজির রামোস ফুটবল ম্যাচে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে হারাতে ‘জীবন দিতেও প্রস্তুত’ পিএসজির রামোস

পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT