চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসেপশনিস্টের ১টি পদে প্রার্থী ১০ হাজার!

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:11 অপরাহ্ন 26, অক্টোবর 2016
in অদ্ভুতুড়ে
A A

অফিসগুলোতে রিসেপশনিস্টের দায়িত্ব মূলত অতিথিদের অভ্যর্থনা জানানো আর বস বলামাত্র চা-নাস্তার ব্যবস্থা করা, পরিবেশন করা। সাধারণভাবে কেউ বোধহয় এমন চাকরি পাওয়ার সুখস্বপ্ন দেখে ফেরেন না।

অথচ রিসেপশনিস্টের সেই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। তাও একটি মাত্র পদের জন্য প্রার্থী প্রায় ১০ হাজার!

চীনের বার্ষিক সিভিল সার্ভিস পরীক্ষার ফল বেরিয়েছে চলতি সপ্তাহে। তীব্র প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ এটি। সেই ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় বিভিন্ন পদের মধ্যে যে পদটির জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে সেটা হলো ‘চায়না ডেমোক্রেটিক লিগ পাবলিক রিসেপশন স্টাফ’। আবেদনকারী ৯ হাজার ৮৩৭!

ডেমোক্রেটিক লিগ দলটি চীনের কয়েকটি সংখ্যালঘু রাজনৈতিক দলের মধ্যে অন্যতম। এদের ক্ষমতাও যথেষ্ট সীমিত। সুতরাং এমন একটি দলে চাকরি পাওয়াও খুব একটা সম্মানজনক নয়।

তাহলে এতগুলো মানুষের এই প্রায় সম্মানবিহীন একটি পদের জন্য আবেদন করার পেছনে কারণ কী?

চীনে চলমান দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকারি বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া অনেক কঠোর করা করে ফেলা হয়েছে। প্রতিটি পদে প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হচ্ছে।

এর মাঝে কিছু কিছু পদে এই চাহিদাগুলো কিছুটা শিথিল থাকায় অনেক মানুষ সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। রিসেপশনিস্টের পদটিও সেরকমই একটি বলে জানিয়েছেন সিভিল সার্ভিস বিভাগের মুখপাত্র লি ঝং।

ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং দু’বছরের ‘মাঠ পর্যায়ের অভিজ্ঞতা’ সম্পন্ন যে কেউ পদটির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে বাকি ২২৩টি পদে আবেদন করেছেন খুব কম প্রার্থী। এগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু উচ্চ মর্যাদা ও ক্ষমতাশালী পদ। তবে সেগুলোতে অনেক বেশি যোগ্যতা চাওয়ায় এবং মঙ্গোলিয়া, জিনজিয়াংয়ের মতো দূরবর্তী জায়গায় কর্মস্থল হওয়ায় অনেকেই সেগুলোতে আবেদন করেনি বলে জানান লি ঝং।

Tags: কর্মসংস্থানচীন
Previous Post

রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী

Next Post

ছাত্রলীগকে পড়াশোনায় মন দিতে বললেন প্রধানমন্ত্রী

Next Post

ছাত্রলীগকে পড়াশোনায় মন দিতে বললেন প্রধানমন্ত্রী

নতুন কী চমক থাকছে এবারের বিপিএল আসরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT