চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কী চমক থাকছে এবারের বিপিএল আসরে

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
5:10 অপরাহ্ন 26, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

চলতি ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চতুর্থ আসর বসছে এবার। নতুন আসরে এবার মাঠের বাইরে এবং ভেতরে দর্শকদের জন্য থাকছে বেশকিছু আকর্ষণীয় এবং নতুন বিষয়। তবে প্রতিবারের মতো এবার আর থাকছে না জমকালো উদ্বোধনী কনসার্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলার কারণে ক্রিকেটারদের মতো কর্মকর্তারাও ভিষণ ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া বিপিএলের উদ্বোধনী কনসার্ট আয়োজনের জন্য বিদেশী শিল্পী বা ব্যান্ড দলের সঙ্গে পূর্ণ যোগাযোগ রাখাও সম্ভব হয়ে উঠেনি তাদের।

বিসিবি পরিচালক নিশ্চিত করেছেন, উদ্বোধনী কনসার্ট না থাকলেও বিপিএলে দর্শকদের জন্য এবারের লিগে প্রতিদিনই বাড়তি বিনোদন হিসেবে থাকবে দেশীয় শিল্পীদের গান পরিবেশনা।sk-sohel-jpg

শেখ সোহেল বলেন, প্রতিদিন দুই ম্যাচের বিরতির সময় দর্শকরা বাড়তি বিনোদন পাবেন। চ্যানেল আই সেরাকন্ঠ, ক্লোজআপ ওয়ান তারকা এবং দেশের নামকরা কিছু ব্যান্ড গান শোনাবে পুরো টুর্নামেন্টে। তাছাড়া প্রতিদিন দ্বিতীয় ম্যাচের পর স্টেডিয়ামের ভেতরে ফ্লাডলাইট বন্ধ করে হবে বর্ণাঢ্য আতশবাজী এবং লেজার শো।

বোর্ড পরিচালক শেখ সোহেল চ্যানেল আই অনলাইনকে জানান, টিকিট কালোবাজারি প্রতিরোধে এবং দর্শকদের জন্য টিকিট প্রাপ্তি সহজ করতে এবার বিপিএলে সব টিকিট অনলাইনে ছাড়া হবে। তবে অনলাইন সাইট হিসেবে চলতি সিরিজের ‘সহজ ডটকম’ নিয়ে ভক্তদের ব্যাপক অভিযোগ থাকায় আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চলছে বোর্ডের।

আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের চতুর্থ আসর। মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন দুটো করে ম্যাচ। ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে টি-টুয়েন্টির এই ঘরোয়া টুর্নামেন্টে।

Tags: বিপিএল
Previous Post

ছাত্রলীগকে পড়াশোনায় মন দিতে বললেন প্রধানমন্ত্রী

Next Post

‘আয়নাবাজি’র পাইরেসি নিয়ে যা বললেন চঞ্চল

Next Post

‘আয়নাবাজি’র পাইরেসি নিয়ে যা বললেন চঞ্চল

হিলারির জন্মদিনে খালেদা-তারেকের পক্ষ থেকে শওকত মাহমুদের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT