চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিটার্ন টু ইসলাম’ সংগঠনের মাধ্যমে জঙ্গিবাদে জড়ান মুশফিকুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 26, জুলাই 2017
in অপরাধ
A A

‘রির্টান টু ইসলাম’ (আরটিআই) এটি একটি সংগঠনের নাম। র‌্যাব বলছে, রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার হওয়া নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি বা নব্য জেএমবির ৩ জঙ্গির মধ্যে একজন মুশফিকুল হক। এই সংগঠনের মাধ্যমেই জঙ্গি তৎপরতায় জড়ান।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর আফতাবনগর থেকে গোপন বৈঠক করার সময় মুশফিকুল হক (২৪), বিপ্লব হোসেন কামাল (২৬), মামুনুর রশিদকে (২৬) আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, ল্যাপটপ ও ট্যাব জব্দ করা হয়।

বুধবার কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, মুশফিকুল বিগত ২০১২ সাল থেকে সে রিটার্ন টু ইসলাম (আরটিআই) নামের একটি সংগঠনের সাথে জড়িত ছিল। সংগঠনটি উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ ছিল।

“এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মামুনুর রশিদ ওরফে কাজল ওরফে ইবনে আজিজুর রহমান (যিনি গত ৬/৭ মাস ধরে সিলেট থেকে নিখোঁজ) প্রথমে মুশফিকুলকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আদর্শে অনুপ্রাণিত করে। পরে মহাখালীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসলে ইমাম মেহেদী, বিপ্লব হোসেন কামাল ওরফে সুন্নাহ কামাল ওরফে মাওলানা কামাল হোসেন বিপ্লবী, তাওহীদ সহ কয়েকজন তাকে মহাখালী কেন্দ্রিক সারোয়ার-তামিম গ্রুপ এর সক্রিয় সদস্য হিসাবে প্রথমে অনুবাদক হিসাবে নিয়োজিত করে।”

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিকুল জানায়, মোবাইলে বিভিন্ন সাংকেতিক বার্তা সংশ্লিষ্ট অ্যাপস এর মাধ্যমে জঙ্গি সংশ্লিষ্ট বার্তা আদান প্রদান, জঙ্গি সংশ্লিষ্ট ভিডিও ইত্যাদি বিষয়ে সে পারদর্শী। এই সংগঠনের কার্যক্রম ঠিক রাখতে আটক জঙ্গি মুশফিকুল বিভিন্ন সময় প্রায় লক্ষাধিক টাকা অর্থায়ন করেছে।

র‌্যাব-৩ অধিনায়ক আরো বলেন: মামুনুর রশিদ ওরফে আবু ইউশা ও বিপ্লব হোসেন কামাল ওরফে সুন্নাহ কামাল জানায় তারা ইমাম মেহেদী এবং তাওহিদের মাধ্যমে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসাবে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে পড়ে। আরবী ভাষায় দক্ষতা থাকায় সে অনুবাদের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত ছিল।

“এছাড়াও জঙ্গি সংশ্লিষ্ট কাজে ব্যবহার করার জন্য ইমাম মেহেদীকে বেশকিছু ভূয়া রেজিষ্ট্রেশনকৃত সীম প্রদান করে এবং ইন্টারনেট হতে জঙ্গি সংশ্লিষ্ট ভিডিও সংগ্রহ ও সরবরাহ করত।”

বিপ্লব র‌্যাবকে জানায়, হলিআর্টিজান ঘটনার পূর্ব থেকেই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য হিসাবে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ ও অংশগ্রণের জন্য কর্মী সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। এর আগে তিনি একটি আইটি কোম্পানীতে চাকরি করতেন।

Tags: নব্য জেএমবিনিউ জেএমবি
Previous Post

তারা গণতন্ত্রে বিশ্বাস করে না: নাসিম

Next Post

দুই শতকে প্রথমদিন ভারতের

Next Post

দুই শতকে প্রথমদিন ভারতের

মুশফিককে নিয়ে বাজে মন্তব্য, আউয়ালের দুঃখপ্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT