চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিককে নিয়ে বাজে মন্তব্য, আউয়ালের দুঃখপ্রকাশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:29 অপরাহ্ন 26, জুলাই 2017
in স্পোর্টস
A A

মুশফিকুর রহিমের শৃঙ্খলা ও অধিনায়কত্ব নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করায় দুঃখপ্রকাশ করেছেন বিপিএল দল বরিশাল বুলসের কর্ণধার এবং বিসিবি পরিচালক এমএ আউয়াল চৌধুরী ভুলু। বুধবার বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুল স্বীকার করেন তিনি।

কিছুদিন আগে বেসরকারি একটি টিভি চ্যানেলের কাছে মুশফিককে নিয়ে বাজে মন্তব্য করেন আউয়াল। পরে মুশফিক সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ করতে এসে চোখ ভিজিয়ে চলে যান। বিষয়টি নিয়ে তোলপাড়ের মাঝেই বুলসের কর্ণধার আউয়ালকে শোকজ করে চিঠি দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই চিঠির জবাবও দিয়েছেন তিনি, মুশফিকও নাকি উত্তরে সন্তুষ্ট।

তবে যাকে ঘিরে বিতর্ক, সেই আউয়ালের বক্তব্য মিলছিল না। অপেক্ষার শেষে বুধবার নিজেই সংবাদ মাধ্যমের সামনে এলেন এই বিসিবি পরিচালক, ‘আমি তো দীর্ঘদিন ধরেই খেলার সাথে জড়িত। প্লেয়ার, অফিসিয়াল ছিলাম। আমি অবশ্যই প্লেয়ারদের ভালোবাসি এবং জানি। ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে হঠাৎ যখন শুনলাম মুশফিক চলে যাবে (বরিশাল বুলস ছেড়ে) তখন নিজের কাছেই খারাপ লাগল। আমাকে না বলে চলে যাবে? শেষ মুহূর্তে আমি তখন ওটা বলে ফেলেছি। কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি নিজেও দুঃখিত ব্যাপারটি নিয়ে।’

বিপিএলের গত আসরে বুলসদের নেতৃত্ব দেন মুশফিক। তিনি বাংলাদেশ টেস্ট দলেরও অধিনায়ক। ভুলু দাবি করেন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নয়; তার দলের একজন ও অধিনায়ক হিসেবেই মুশফিককে নিয়ে ওসব বলেছিলেন, ‘আমার টিমের প্লেয়ার ও ক্যাপ্টেন হিসেবে ওটা বলেছি। ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে নয়। বোর্ড পরিচালক হিসেবেও বলিনি। আমার প্রত্যাশা ছিল মুশফিককে নিয়ে টিম করব এবারও। হঠাৎ করে যখন শুনলাম ও আর আমার টিমে খেলবে না। এই জিনিশটায় আমি কষ্ট পেয়ে বলেছি।’

অন্যদিকে শোকজের চিঠির পর বিপিএল গভর্নিং কাউন্সিলকে দেয়া আউয়ালের উত্তরে মুশফিক সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান ইসমাইল হায়দার মল্লিক। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন, ‘এটি মিটে গেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা দায়িত্ব নিয়ে কথা বলবে আশা করি।’

‘বরিশাল বুলসের মালিকের সাথে মুশফিকের একটি কমেন্টস নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। যাতে মুশফিকও একটু কষ্ট পেয়েছিল। আমরা গভর্নিং কাউন্সিল থেকে একটা চিঠি দিয়েছিলাম। উনিও চিঠির মাধ্যমে উত্তর দিয়েছেন। সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি, মুশফিকের সাথেও বসেছি। উনি পুরোপুরিভাবে দুঃখিত বলেছেন। মুশফিকও এটা স্পোর্টিংলি নিয়েছে। আমাদের সঙ্গে বসেছিল, বিষয়টা মেনে নিয়েছে। আমার মনে হয় ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে।’ যোগ করেন ইসমাইল হায়দার মল্লিক।

ঘটনার শুরু আউয়ালের একটি মন্তব্যকে ঘিরে। দেশের একটি বেসরকারি টেলিভিশনে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্বজ্ঞান, শৃঙ্খলাবোধ, অধিনায়কত্ব নিয়ে বলেছিলেন তিনি। দলের ক্রিকেটারদের উৎসাহিত করতে না পারার বিষয়টিও বলেছিলেন। ওই প্রতিবেদন দেখে মুশফিক বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানালে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকা হয়। তারপর বিতর্ক জমতে জমতে আউয়ালের বুধবারের বক্তব্যের মধ্য দিয়ে একটা দিশা পেল।

Tags: মুশফিকুর রহিম
Previous Post

দুই শতকে প্রথমদিন ভারতের

Next Post

বুড্ডার জবানবন্দী: ভোরবেলায় সাদা প্রাইভেটকার দিয়ে চলত ছিনতাই

Next Post

বুড্ডার জবানবন্দী: ভোরবেলায় সাদা প্রাইভেটকার দিয়ে চলত ছিনতাই

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT