চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউ নিলেই বেঁচে যেতেন সাদমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, বোলার ও ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসটা হতে পারত আরও দীর্ঘ। হল না আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয়ায়। তিন তিনটি অক্ষত রিভিউ থাকতেও চ্যালেঞ্জ জানালেন না সাদমান ইসলাম। ননস্ট্রাইকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমের সমর্থনও পেলেন না তরুণ ওপেনার। ৫৯ রানে এলবিডব্লিউ হয়ে ফিরতে হল টাইগার তারকাকে।

চা-বিরতির আগে সাদমানকে হারানো আক্ষেপ হয়ে থাকল। রিভিউ নেয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর রি-প্লেতে দেখা যায় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ডেলিভারিটি লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে চলে যেত।

প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশের দ্বিতীয় সেশনে পড়েছে দুই উইকেট। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। খেলা বাকি তৃতীয় সেশনের।

ওয়ারিকেরেন বলেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। ৯৭ বল খেলে করে যান ২৬ রান।

সাদমান ফিফটি পেরিয়ে আউট হলেও টিকেছিলেন অনেকক্ষণ। এ বাঁহাতির ১৫৪ বলের ইনিংসে চারের মার ছয়টি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার ৯ রান করে বোল্ড হন পেসার কেমার রোচের বলে।

শুরুতে উইকেট হারালেও সাদমান ও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। প্রথম সেশনে টাইগাররা তোলে ২ উইকেটে ৬৯।

লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছু আগে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান শান্ত। তরুণ ব্যাটসম্যান করে যান ২৫ রান।

তামিম যখন আউট হন স্বাগতিকদের সংগ্রহে তখন ২৩ রান। শান্ত ফেরেন ৬৬ রানের মাথায়।

প্রায় একবছর পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। সঙ্গে চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান।

Tags: চট্টগ্রাম টেস্টমুমিনুললিড স্পোর্টসসাকিব
Previous Post

সব জায়গাতে সিন্ডিকেট আছে, আমি ভুক্তভোগী: মুক্তি

Next Post

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

Next Post
G7 ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ও সামরিক যান, আন্তর্জাতিক সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

করোনাভাইরাস: নতুন আক্রান্ত শনাক্ত ৪৩৮, মৃত ১৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT