চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2021
in আন্তর্জাতিক
A A
G7 ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ও সামরিক যান, আন্তর্জাতিক সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নিন্দায় ঐক্যবদ্ধ বলে জানিয়েছে বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর সংস্থা হিসেবে পরিচিত জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এক বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র  এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিরা মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় ঐক্যবদ্ধ।

রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতাকর্মীদের আটক এবং গণমাধ্যমকে টার্গেট করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তারা  বলছেন, আমরা সামরিক বাহিনীকে অবিলম্বে জরুরি অবস্থা শেষ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে আনার, অন্যায়ভাবে আটককৃত সবাইকে মুক্তি মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই।

বিবৃতিতে গত নভেম্বরের নির্বাচনের ফলাফলকে অবশ্যই সম্মান করতে হবে এবং দ্রুত সংসদ আহ্বান করা উচিত বলেও জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তথ্য প্রবাহে সামরিক বাহিনীর হস্তক্ষেপ উদ্বেগজনক। সুশীল সমাজ, গণমাধ্যমসহ বেসামরিক নাগরিকদের কোনোভাবেই প্রতিশোধের শিকার করা যাবে না।  দেশের সর্বাধিক দুর্বলদের সহায়তার জন্যও আমরা মানবিক অধিকার পাওয়ার আহ্বান জানাই।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা তাদের ২০১৯ সালে দেশটিতে যোগাযোগের কথা স্মরণ করে বলছেন, আমরা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি এবং মানবাধিকার লংঘন এবং তার জন্য জবাবদিহিতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করছি।  আমরা গণতন্ত্রকামী মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াচ্ছি।

অং সান সুচি সহ নির্বাচিত প্রতিনিধিদের বন্দি করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেখানকার বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ তৈরির পরই এই ঘটনা ঘটলো। আটকের ঘটনার কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর টেলিভিশন নিশ্চিত করেছে, তারা এক বছরের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Tags: মিয়ানমারসেনা অভ্যুত্থান
Previous Post

রিভিউ নিলেই বেঁচে যেতেন সাদমান

Next Post

করোনাভাইরাস: নতুন আক্রান্ত শনাক্ত ৪৩৮, মৃত ১৩

Next Post

করোনাভাইরাস: নতুন আক্রান্ত শনাক্ত ৪৩৮, মৃত ১৩

টাঙ্গাইলে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রশিক্ষণ কর্মশালা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে করোনা ভ্যাকসিন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT