চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি: শনিবার ঢাকায় আসছে ইন্টারপোলের আরেকটি দল

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
5:23 অপরাহ্ন 05, মে 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার পেছনে দেশী-বিদেশী কার কী ভূমিকা ছিলো, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার দাবি করেছে সিআইডি। ৬ সদস্যের ইন্টরপোল টিমের কম্পিউটার ফরেনসিক পর্যালোচনা শেষ হলে সামগ্রিক বিষয় সমন্বয় করতে শনিবার ইন্টারপোল হেডকোয়ার্টার থেকে ঢাকা আসবে উচ্চ পর্যায়ের আরেকটি দল।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে কারিগরিসহ আলামত সংগ্রহেও বিভিন্ন ধরনের সহায়তা নিচ্ছে সিআইডি। তদন্তের এ পর্যায়ে সিআইডির তদন্তদলকে কম্পিউটার ফরেনসিক পর্যালোচনা কাজে সহায়তা দিচ্ছেন দুদিন ধরে ঢাকায় অবস্থান করা ইন্টারপোল সদস্যরা।

সিআইডি’র অতিরিক্তি ডিআইজি মোঃ শাহ আলম বলেন,‘ইন্টারপোল হেডকোয়ার্টার থেকে আলাদা একটা টিম আসবে। তদন্তের সামগ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করবো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা এতে বিশ্বের অনেক দেশের অপরাধীদের একটা গমনাগমনের ছাঁপ থেকে গেছে। সেজন্য বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এ ধরণের আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেয়া হবে। এটা ছাড়া আমাদের হাতে কোনো বিকল্পও নেই ‘।

ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের প্রায় ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করে অন্তত ২০ জনের দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে সিআইডি। এদের কেউ অর্থ খোয়া যাওয়ার ঘটনায় জড়িত কিনা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিআইডি’র অতিরিক্ত ডিআইজি আরও বলেন,‘আমরা সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবো। দ্রুততর সময়ে তথ্য-প্রমাণ সংগ্রহে তাদের সহায়তা পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। এখন ৬ সদস্যের যে টিমটি কাজ করছে তারা কম্পিউটার ফরেনসিক এনালাইসিসের কাজটি করছেন। সিআইডি’র ফরেনসিক টিমও তাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে ‘।

আন্তর্জাতিক সংস্থার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে টেলি-কনফারেন্স করে তথ্য উপাত্ত এবং দালিলিক কিছু প্রমাণও সংগ্রহ করেছে সিআইডি।

Tags: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরি
Previous Post

‘অনেক তরুণী মুস্তাফিজের নম্বর চায়, চিঠিও পাঠায়’

Next Post

‘অধিকাংশ মামলার পুন:শুনানি হবে না’

Next Post

‘অধিকাংশ মামলার পুন:শুনানি হবে না’

ষোড়শ সংশোধনী বাতিল স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT