চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিকাংশ মামলার পুন:শুনানি হবে না’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:29 অপরাহ্ন 05, মে 2016
in অন্যান্য, শিক্ষা
A A

অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় জমা দেয়া ১৬৮ মামলার কয়েকটি ছাড়া বেশির ভাগ মামলা পুন:শুনানি হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস. কে সিনহা। অ্যাটর্নি জেনারেল মনে করেন, প্রধান বিচারপতি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের পর এর পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়। এ সময়ের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এবং সাবেক বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী অনেকগুলো মামলার রায় লিখে আপিল বিভাগে জমা দেন। ওই সময় প্রধান বিচারপতি মামলাগুলো শুনানির জন্য কার্যতালিকায় দেন।

মামলাগুলোর পুনঃশুনানি হতে পারে কিনা, এমন বিতর্কের মধ্যে ৫ মে আপিল বিভাগের কার্যক্রমের শুরুতে অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে মামলাগুলো কিভাবে নিষ্পত্তি হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি আজকে ওপেন কোর্টে আমাদেরকে বলে দিয়েছেন যে, আগে যে সমস্ত মৌখিক আদেশ দেয়া হয়েছিলো, যেই রায় ঘোষণা করা হয়েছিলো, তাই বহাল থাকবে। অর্থাৎ যেসমস্ত পিটিশনে লিভ দেয়া হয়েছিলো সেগুলো লিভ দেয়া হবে। যেগুলো খারিজ করে দেয়া হয়েছিলো সেগুলো খারিজ আদেশই বহাল থাকবে। তবে বিশেষ দুই-চারটি মামলায় পুনঃশুনানির প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে তিনি আইনজীবীদের জ্ঞাত করে শুনানি করবেন।

প্রধান বিচারপতি তার মন্তব্যে বলেছেন, এখানে যেসব মামলা আছে সেগুলোর মধ্যে ৪ থেকে ৫ বছরেও রায় লেখা হয়নি এমন মামলাও আছে। তাই শুনানিতে আনা হয়েছিলো। এ বিষয়ে মতামত জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, এটাকে আমি ইতিবাচক মনে করি এবং এটা সাধারণ জনগণ বিচারপ্রার্থীদের মঙ্গলের জন্য এটা করা হয়েছে। প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত অন্য কোন বিচারপতিকে হেয় করার জন্য বা কাউকে অবমূল্যায়ণ করার জন্য করেন নাই।

আপিল বিভাগের কার্যতালিকা থেকে জানা যায়, সাবেক দুই বিচারপতি ছাড়াও সাবেক প্রধান বিচারপতি ফজলুল করীমসহ এরই মধ্যে মারা গেছেন এমন বিচারপতির মামলাও রয়েছে।

Tags: অবসরপ্রাপ্ত বিচারপতি
Previous Post

রিজার্ভ চুরি: শনিবার ঢাকায় আসছে ইন্টারপোলের আরেকটি দল

Next Post

ষোড়শ সংশোধনী বাতিল স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

Next Post

ষোড়শ সংশোধনী বাতিল স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

চ্যানেল আইতে 'রবীন্দ্র মেলা' বসছে ৮ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT