চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি: চাকরি গেল আরো এক ফিলিপিনো ব্যাংকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 21, এপ্রিল 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৬৪৫ কোটি টাকা চুরির ঘটনায় চাকরি হারিয়েছেন ফিলিপিন্সের আরেক ব্যাংকার। এ ঘটনায় রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের(আরসিবিসি) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ রাউল ভিক্টর ট্যান পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার ফিলিপিন্স স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়। তবে বুধবারই তিনি পদতাগ করেন বলে জানায় ফিলিপিন্সের পত্রিকা ‘দা এনকোয়ারার’।

আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার দ্রুত ফিরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন সিনেটের প্রেসিডেন্ট।

গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় এবং তা আরসিবিসির চারটি শাখার মাধ্যমে হস্তান্তর করা হয়।

ভিক্টর ট্যানের পদত্যাগের কারণ জানানো হয়নি। ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্লোস সিজার মার্কেডোকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ করা হয়েছে। ভিক্টর ট্যান ৭ বছর ধরে ব্যাংকটিতে কর্মরত ছিলেন।

এর আগে ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটিতে হাজির হয়েছিলেন ভিক্টর। তার বিরুদ্ধে বাংলাদেশের অর্থ চুরির ব্যাপারে ভুল বিচারের অভিযোগ এনে সতর্ক করা হয়েছিলো। কিন্তু আরসিবিসির অভ্যন্তরীণ তদন্তে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোষ-দেগুইতোর সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িয়ে এর আগে চাকরি হারান মায়া সান্তোষ।

রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত।

ফিলিপিন্সের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরইমধ্যে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলকে ফেরত দিয়েছেন তাও সম্পদ জব্দের এ আদেশের আওতায় রয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন স্টার পত্রিকা।

হাতিয়ে নেওয়া বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের একটা অংশ হাতে আসার কথা স্বীকার করেছেন কিম অং। তবে চুরি করে ওই অর্থ নেওয়ার বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেছেন তিনি।

আদালতের আদেশে ফিলিপিন্স ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) অংয়ের ৪ দশমিক ৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং আরসিবিসির ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯ হাজার ৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চুরি যাওয়া ৪৪ লাখ মার্কিন ডলার ফেরত দিয়েছেন বির্তকিত চীনা ক্যাসিনো ব্যবসায়ী কিম ওং।

ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসি কিম ওং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর সোমবার সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত। আগামী ২ মে এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে।

বাংলাদেশ চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার দ্রুত ফিরিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন সিনেটের প্রেসিডেন্ট  প্রো-টেম্পোর রাল্ফ রেক্টো।

তিনি বলেছেন, টাকাটা ফেরত দেয়ার জন্য একটি সময়সীমা বেঁধে দেয়া দরকার। তিনি সম্ভাব্য সময়সীমা ৩০ জুন  হতে পারে বলে মত দিয়েছেন। সেদিন প্রেসিডেন্ট অ্যাকুইনো পদত্যাগ করবেন।

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

‘এলাকার উন্নয়ন হলে ভবিষ্যত প্রজন্মের উন্নতি হবে’

Next Post

দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি আবিস্কৃত

Next Post

দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি আবিস্কৃত

ক্রিকেটে আসছে নতুন পয়েন্ট পদ্ধতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT