চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে আসছে নতুন পয়েন্ট পদ্ধতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 21, এপ্রিল 2016
in স্পোর্টস
A A

তিন বা পাঁচ ম্যাচের সিরিজের প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ করে তোলার লক্ষ্যে ক্রিকেটে যোগ হচ্ছে নতুন পয়েন্ট পদ্ধতি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের আসন্ন সিরিজেই এটি প্রয়োগ করতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

তিন বা পাঁচ ম্যাচের সিরিজে অনেক সময়ই শেষ ম্যাচ হয়ে উঠে শুধুই নিয়ম রক্ষার। প্রায়ই কোনো এক দল আগেই নিশ্চিত করে ফেলে সিরিজ। তাই শেষ ম্যাচ টার গুরুত্ব যেন কমে যায়। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আনতে যাচ্ছে সিরিজ জেতার নতুন নিয়ম। যেখানে গুরুত্ব থাকবে শেষ ম্যাচেরও।

এ পদ্ধতিতে টেস্ট জিতলে জয়ী দলের খাতায় যোগ হবে চার পয়েন্ট। আর টি-টুয়েন্টি ও ওয়ানডের ক্ষেত্রে দুই পয়েন্ট। টেস্টে ফলাফল অমীমাংসিত হলে দুই দল দুই পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। সব খেলা শেষে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারাই হবে চূড়ান্ত বিজয়ী।

আসন্ন শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজে নতুন এক পদ্ধতি আনতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরণের আলোচনা হয়নি বলে জানান বোর্ড সচিব মোহন ডি সিল্ভা। তাই এখন পর্যন্ত কোনো ধরণের সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা।

২০১৩ সালে নারী দলের অ্যাশেজ সিরিজে পয়েন্টভিত্তিক পদ্ধতি চালু করেছিল ইংল্যান্ড। তবে তখন প্রতি টেস্ট জয়ের জন্য ৬ পয়েন্ট বরাদ্দ ছিলো।

Tags: আইসিসি
Previous Post

দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি আবিস্কৃত

Next Post

নৌযান ধর্মঘটে অচল নদীবন্দর

Next Post

নৌযান ধর্মঘটে অচল নদীবন্দর

নরমুণ্ডু দিয়ে ফুটবল খেলায় আ. লীগ বনাম বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT