চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভে নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2020
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি, অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন নতুন রেকর্ড গড়ছে। সেই রিজার্ভের পরিমাণ এখন ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের পাশাপাশি বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, জাইকা ও এআইআইবির ঋণ সহায়তাও রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে।

গত ৫ মাসে (এপ্রিল-অগাস্ট) এই দাতা সংস্থাগুলো বাংলাদেশকে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়েছে। যা রিজার্ভে যোগ হয়েছে।

প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার পাশাপাশি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ৩০ কোটি ডলার যোগ হওয়ায় রিজার্ভে এই নতুন রেকর্ড হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের অগাস্ট মাসে ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের অগাস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই একক মাসে এতো বেশি পরিমাণ রেমিট্যান্স আসেনি।

এর আগে একক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত জুনে। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন মোট ১৮৩ কোটি ৩০ লাখ ডলার। এই হিসাবে চলতি বছরের অগাস্টে আসা ১৯৬ কোটি ডলার একক মাসের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

জুলাই-অগাস্ট এই দুই মাসে রেমিট্যান্স এসেছে ৪৫৬ কোটি ৩৪ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি।

এবার করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে মার্চ থেকে বৈশ্বিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় রেমিট্যান্সও কমে গিয়েছিল। কিন্তু এপ্রিল মাস থেকে আবার রেমিট্যান্স বাড়তে থাকে।

বৈধপথে রেমিট্যান্স আহরণ বাড়াতে গত অর্থবছরের বাজেটে দুই শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। চলতি অর্থবছরেরও একই হারে প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। এই প্রণোদনা বৈধপথে রেমিট্যান্স বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযাযী, গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। যা ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৭ শতাংশ বেশি।

গত ৩০ জুন রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ায়। প্রায় এক মাস পর ২৮ জুলাই রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর ১ সেপ্টেম্বর ৩৯ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভের পরিমাণ।

Tags: বাংলাদেশ ব্যাংকরপ্তানিরিজার্ভরেমিট্যান্স
Previous Post

সত্য ঘটনা অবলম্বনে রাফীর ওয়েব ফিল্ম

Next Post

মা হতে যাচ্ছেন হলিউডের এমা রবার্টস

Next Post
হলিউডের এমা রবার্টসের হাস্যোজ্জ্বল ছবি, মা হওয়ার খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে যাচ্ছেন হলিউডের এমা রবার্টস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT