চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনা অবলম্বনে রাফীর ওয়েব ফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
জানোয়ার সিনেমার পোস্টার, বাংলাদেশি চলচ্চিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের মধ্যে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত খুন ও ধর্ষণের একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। এটি নির্মাণ করেছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত তরুণ নির্মাতা রায়হান রাফী। টার্ন কমিউনিকেশনের প্রযোজনায় এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।

যেখানে অভিনয় করেছেন বড়পর্দার তাসকিন রহমান, ছোটপর্দার রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, জামশেদ শামীম, ফারহাদ লিমন, মুনমুন প্রমুখ।

গেল এপ্রিলে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত সেই ঘটনা নিয়ে নির্মিত ‘জানোয়ার’ ছবিটি নিয়ে সরাসরি কিছু জানাতে চাইলেন না রায়হান রাফী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কোন ঘটনা তা বলতে চাইনা, তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছি। এটি ৯০ মিনিটের ছবি, ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর লেন্থেই নির্মাণ করা। অনলাইন প্ল্যাটফর্মের জন্যই নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। ফিল্মে যা যা থাকে এখানেও তাই আছে। পরবর্তীতে সেন্সর ছাড়পত্র নিয়ে সিনেমা হলেও মুক্তি দিতে পারি।

‘জানোয়ার’ ওয়েব ফিল্মে একজন পুলিশের (তদন্তকারি কর্মকর্তা) চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। সিনেমার বাইরে এবারই প্রথম তিনি ওয়েব ফিল্মে কাজ করলেন। চ্যানেল আই অনলাইনকে তাসকিন জানান, প্যান্ডামিকের মধ্যেই ঘটে যাওয়া খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে ‘জানোয়ার’ নির্মিত হয়েছে।

তিনি বলেন, এমন সত্য ঘটনায় কাজ করতে গেলে গল্প পুরোপুরি জানার কিউরিসিটি কাজ করে। সেদিক থেকে রাফী আমাকে খুব সাহায্য করেছেন। তাই গল্পে ঢুকে কাজটি করতে খুব সুবিধা হয়েছে। এ ধরনের ঘটনা মানুষকে জানানোর দরকার আছে। সেই উদ্দেশ্যে ওয়েব ফিল্ম বানানো। তবে আগামীতে এমন মর্মান্তিক ঘটনা ঘটুক তা কখনই চাই না।

‘জানোয়ার’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন এলিনা শাম্মী। তার ভাষায়, এটা সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত। পুরোপুরি ফিল্মি কাজ। আশা করছি, কাজটি দর্শক পছন্দ করবেন।

অভিনেতা জামশেদ শামীম বলেন, সেট বানিয়ে উত্তরায় টানা তিনরাত তিনদিন শুটিং করেছি। আমাদের দেশের একটি বাস্তব ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘জানোয়ার’। এর আগে দর্শক আমাকে সাধাসিধে চরিত্রে দেখেছেন। এবার হিংস্র চরিত্রে দেখতে পাবেন। বলা যায়, এক ধরনের মানুষ রুপি ‘জানোয়ার’!

‘জানোয়ার’-এ আরও অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম, রাহুল,আরিয়া আরিত্রা, মাহফুজুর রহমান। টার্ন প্রোডাকশন হচ্ছে লাইভ টেকনোলজিসের অংশ। প্রতিষ্ঠানটির পরিচালক তামজিদ অতুল বলেন, ‘জানোয়ার’ মূলত একটি ওয়েব ফিল্ম। ব্যাপ্তি ৯০ মিনিট। সিনেম্যাটিক অ্যাপে চলতি সেপ্টেম্বরের শেষে মুক্তি দেয়া হবে ‘জানোয়ার’।

Tags: খুনগাজীপুরজামশেদ শামীমতাসকিন রহমানধর্ষণরায়হান রাফীলিড বিনোদন
Previous Post

যে ১০ কারণে মেসি বার্সায় থাকতে চান না

Next Post

রিজার্ভে নতুন রেকর্ড

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি, অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভে নতুন রেকর্ড

হলিউডের এমা রবার্টসের হাস্যোজ্জ্বল ছবি, মা হওয়ার খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে যাচ্ছেন হলিউডের এমা রবার্টস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT