চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় দ্রুত কার্যকরসহ জামায়াত নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের দাবি

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
3:52 অপরাহ্ন 05, মে 2016
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকল যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শেষ করা এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনে সর্বোচ্চ আদালতের আদেশের আগে থেকেই শাহবাগে বিভিন্ন সংগঠনের অবস্থান। নিজামীর ফাঁসির রায় বহাল রেখে দেওয়া সর্বোচ্চ আদালতের রায়ে আনন্দ প্রকাশ করে স্লোগানমুখর শাহবাগের প্রজন্ম চত্বর। দ্রুত রায় কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের।

নিজামীর রিভিউ খারিজ করার মধ্য দিয়ে সারা দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, মানুষের মধ্যে যে হতাশা ছিল, দীর্ঘসূত্রিতার কারণে যে প্রশ্ন ছিল তা দূর হয়েছে। যত জলদি সম্ভব নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে সরকার জাতির দীর্ঘ দিনের অপেক্ষার অবসান করবে বলে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করেন তিনি।

অন্য অপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করারও দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চ মুখপাত্র বলেন, ‘মীর কাসেম আলীসহ আরও অনেক যুদ্ধাপরাধীর বিচারিক প্রক্রিয়া ঝুলে আছে। আমরা চাই সরকার কালক্ষেপণ না করে সব যুদ্ধাপরাধীকেই যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনবে।

যুদ্ধাপরাধীর সংগঠন জামায়াতে ইসলামীর আমীর হিসেবে তার (মতিউর রহমান নিজামী) রায় কার্যকরের মধ্য দিয়ে আমরা মনে করি বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতির কবর রচিত হবে এবং সরকারও অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এটিই আমাদের প্রত্যাশা।’

রায়ের পর শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে বিভিন্ন সংগঠন।

Tags: নিজামী
Previous Post

কত আস্তিক কত নাস্তিক, মানুষের দেখা নাই

Next Post

‘অনেক তরুণী মুস্তাফিজের নম্বর চায়, চিঠিও পাঠায়’

Next Post

‘অনেক তরুণী মুস্তাফিজের নম্বর চায়, চিঠিও পাঠায়’

রিজার্ভ চুরি: শনিবার ঢাকায় আসছে ইন্টারপোলের আরেকটি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT