চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালেন মোদি

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
10:35 পূর্বাহ্ন 08, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়

দিল্লি সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতি ভবনের সংবর্ধনাস্থলে সকাল ৯টায় শেখ হাসিনার গাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তা পাহারা দিয়ে অনুষ্ঠান মঞ্চের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা অনুষ্ঠান মঞ্চে দাঁড়ালে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তিনি গার্ড পরিদর্শনের পর মোদির সরকারের মন্ত্রীদের সঙ্গে পরিচিত হন।

এরপর মহাত্মা গান্ধির সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে এক টুইট বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিকে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিকেল ৩.৩০ মিনিটে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণ হারানো ভারতীয় সৈন্যদের সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি

সফরের প্রথমদিন শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে নয়াদিল্লী পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিল্লির পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।

শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

ঐশীর ‘দিনে দিনে’র ভিডিও

Next Post

‘আইকন অ্যাওয়ার্ড’ পাচ্ছে ব্রিটনি স্পিয়ার্স

Next Post
ব্রিটনি স্পিয়ার্স

‘আইকন অ্যাওয়ার্ড’ পাচ্ছে ব্রিটনি স্পিয়ার্স

আলিয়া ভাট

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ এমরান হাশমী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT