চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইকন অ্যাওয়ার্ড’ পাচ্ছে ব্রিটনি স্পিয়ার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 08, এপ্রিল 2017
in বিনোদন
A A
ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স

ডিজনি ওয়ার্ল্ডের ‘আইকন অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স। এবারই প্রথম জনপ্রিয় কোন সঙ্গীত তারকাকে এই পুরস্কারে সম্মানিত করতে যাচ্ছে রেডিও ডিজনি। আর তাই ‘প্রিন্সেস অব পপ’কেই মনোনীত করেছেন তারা।

ডিজনির সাথে সম্পর্কটা মোটামুটি বেশ পুরোনো। যার শুরুটা হয় প্রায় ২৩ বছর আগে। তাদের জনপ্রিয় টেলিভিশন শো ‘মিকি মাউস ক্লাব’–এ ব্রিটনির উপস্থিতি মনে রেখেছেন অনেকেই।

এছাড়া রেডিও ডিজনিতে ব্রিটনির গাওয়া গানগুলো জনপ্রিয় হয়েছে বেশ। সেই সাথে পেয়েছে চিরকালীন আবেগ। কেবল নির্দিষ্ট কোন সময়ের জন্য নয়। ব্রিটনির গ্রহণযোগ্যতা সব প্রজন্মের কাছেই আছে বলে মনে করে রেডিও ডিজনি। আর তাই এই শিল্পীর হাতে আইকন অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ব্রিটনিকেই বেছে নিয়েছে তারা।

ডিজনি

ডিজনি রেডিওর ভাইস প্রেসিডেন্ট ফিল গুয়েরিনি বলেন, ‘শ্রোতাদের মনে দারুণভাবে সাড়া ফেলেছেন ব্রিটনি। তাই তার এ অবদানকে আমরা সম্মান জানাতে চাই।’

সেই ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত রেডিও ডিজনিতে বাজছে ব্রিটনির গান। আর তার গানগুলো টপ চার্টের শীর্ষে থেকেছে।

গত শতকের নব্বই দশকের শেষ দিকে টিন পপ গানকে নতুন করে জাগিয়েছেন ব্রিটনি। তার প্রথম দুটি অ্যালবাম ‘বেবি ওয়ান মোর টাইম’ (১৯৯৯), ‘ও ওপ্‌স!… আই ডিড ইট অ্যাগেইন’ (২০০০) বিশ্বব্যাপী একক অ্যালবাম হিসবে সর্বাধিক সংখ্যক বিক্রিত হয়।

গত বছর বিশে পা রেখেছে রেডিও ডিজনি। চলছে তারই উদযাপন। ব্রিটনির হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে ২৯ এপ্রিল, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে। কেলসি ব্যালিরিনি, নোয়া সাইরাসের মতো সঙ্গীত তারকারা মঞ্চ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন সেখানে।

সেই মাত্র পাঁচ বছর বয়স থেকে মঞ্চে গান করা ব্রিটনির মাথায় অচিরেই যোগ হচ্ছে আরেকটি মুকুট। ই! অনলাইন।

Previous Post

রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালেন মোদি

Next Post

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ এমরান হাশমী

Next Post
আলিয়া ভাট

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ এমরান হাশমী

অনিমেষ অাইচ

‘দিনতো সবার সমান যায় না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT