বাংলাদেশের রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে বলে রাষ্ট্রপতি আবদুল হামিদ যে মন্তব্য করেছেন; তার সঙ্গে কেউ কেউ একমত পোষণ না করলেও দেরিতে শুভ বুদ্ধির উদয় হিসেবেই দেখছেন কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার বিকালে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে নাগরিক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, যা আমাদের দেশের জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এ থেকে দেশকে মুক্ত করতে হবে।
রাষ্ট্রপতির এমন বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম অবশ্য রাষ্ট্রপতির ওই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সদস্য শফিকুল ইসলাম অপু।
বঙ্গবন্ধুর আদর্শ থেকেই রাজনীতিতে আসা উল্লেখ করে তিনি বলেন, আর সবার ক্ষেত্রে কি তা জানি না। তবে আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। আমি নিজেও একজন সফল ব্যবসায়ী। পরবর্তীতে আমি রাজনীতিতে আসি।
রাজনীতিতে এসে ব্যবসায়ীক ফয়দা তোলার যে অভিযোগ আছে সে সম্পর্কে তিনি বলেন, কে কি করে জানি না। তবে আমি নিজে কখনও কোনো সুবিধা নেইনি। বরং রাজনীতিতে আসার পর আমার ব্যবসা নষ্ট হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।






