চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ভাবমূর্তি নষ্টকারীদের কঠোর শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 পূর্বাহ্ন 13, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

দুই বিদেশী হত্যার সঙ্গে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততার অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশীদের হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্টকারীদের কঠোর শাস্তি পেতে হবে। একই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় এফবিসিসিআই-এর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বসে বিএনপি নেত্রী দেশে বিদেশী হত্যার ষড়যন্ত্র করছে। আমরা সৃষ্টি করি, বিএনপি জামায়াত ধংস করে।

এ দেশের কোনো সন্ত্রাসী-জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, হত্যা করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে এমনটা হতে দেওয়া যাবে না। একটা শান্তিপুর্ণ পরিবেশে যারা এমন ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং আরো আরো কঠোর অবস্থানে সরকার।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, শিল্প প্রতিষ্ঠান তৈরির সময় কৃষি জমি এবং ফসলি জমির ক্ষতি বা নদী নালার ক্ষতি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কৃষি আমাদের মূল্যবান সম্পদ এ সম্পদ নষ্ট করা যাবে না একে রক্ষা করতে হবে। ১৬ কোটি মানুষের খাদ্যর ব্যবস্থা এ কৃষি থেকেই আসে।

তিনি আরো বলেন, পরিবেশের কথা চিন্তা করে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। শিল্প প্রতিষ্ঠানে এ ব্যবস্থা করলে পরিবেশ রক্ষা পাবে। বেসরকারী খাতকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আর এ খাতের আরো উন্নয়ন করতে কি করতে হয় সে কাজ করে যাচ্ছি।

আগামীতে দেশের ৭ ভাগ প্রবৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে হবে তাছাড়া আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার। তাই আপনারা ব্যবসা বাড়াবেন দেশের মানুষের কথা কর্মসংস্থান বাড়বে। আর দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

এ সরকার গ্রামের উন্নয়নের দিকে বেশী জোর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন গ্রামের উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছি। এখন গ্রামের মানুষের উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই দরিদ্রের হার হ্রাস করতে পেরেছি। আশা করছি ২০২১ সালের আগেই আমরা দেশকে দারিদ্রমুক্ত করে মধ্যম আয়ের দেশ হিসেবে দেখবো।

বাংলাদেশ নিম্ন থাকবে না উচ্চ থাকবে, আমরা মধ্যম আয়ের দেশে পরিণিত হবো বলেও বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের হাতে এখন থ্রি-জি মোবাইল এসে গেছে। দেশের পাঁচ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এটা সম্ভব হয়েছে টেকসই ডিজিটাল কর্মসূচির মাধ্যমে।

জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছে বাংলাদেশসহ পৃথিবীর ছোট ছোট দেশ। কিন্ত আমরা আমাদের এই দেশটাকে কিভাবে বাঁচাবো তা শিখে নিয়েছি। এখন বন্যা, ঝড়, ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার উপায় জেনে গেছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননাপত্র তুলে দেন সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

Tags: প্রধানমন্ত্রীবিদেশী খুনবিদেশী হত্যাশেখ হাসিনা
Previous Post

বুধবার রাতে সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘এ’ দল

Next Post

রাষ্ট্রপতির মন্তব্য: দেরিতে শুভ বুদ্ধির উদয়

Next Post

রাষ্ট্রপতির মন্তব্য: দেরিতে শুভ বুদ্ধির উদয়

রিভিউর জন্য প্রস্তুত সাকা-মুজাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT