চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-বেলারুশের পক্ষে জোকোভিচ-নাভ্রাতিলোভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 21, এপ্রিল 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ ও নাভ্রাতিলোভা রাশিয়া-বেলারুশের পক্ষে সমর্থন প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের কারণে উইম্বলডনে নিষিদ্ধ হয়েছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথাই চলছে। নোভাক জোকোভিচ, মার্টিনা নাভ্রাতিলোভা এবং ইউক্রেনীয় টেনিস তারকা এলিনা সভিটোলিনার বিষয়টিকে দেখছেন, অন্যায় হিসেবে।

অল ইংল্যান্ড ক্লাব জানিয়েছে, গ্রীষ্মকালীন আসরটিতে রুশ ও বেলারুশিয়ান খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবেন না। নিষেধাজ্ঞার ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা পাঁচ টেনিস তারকার নামা হচ্ছে না উইম্বলডনে। ড্যানিল মেদভেদেভ ও আরিনা সাবালেঙ্কাকে ছাড়াই কোর্টে গড়াবে এবারের আসর।

চলতি বছর কোভিড টিকা নেওয়া না নেওয়া নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা জোকোভিচ টুর্নামেন্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে ‘পাগল’ বলে জানিয়েছেন।

২০ বারের গ্রান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান তারকা নিজ দেশের ইতিহাস জানিয়ে বলেছেন, ‘সর্বদা যুদ্ধের নিন্দা করব। আমি নিজেও যুদ্ধের শিশু, যুদ্ধকে সমর্থন করব না। তবে, উইম্বলডনের সিদ্ধান্ত সমর্থন করতে পারি না। আমি মনে করি এটা পাগলামি। যুদ্ধের সাথে খেলোয়াড়, টেনিস খেলোয়াড়, ক্রীড়াবিদদের কোনো সম্পর্ক নেই। রাজনীতি খেলাধুলায় হস্তক্ষেপ করলে ফলাফল ভালো হয় না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাভ্রাতিলোভা দাবি করেছেন, রাজনীতি ‘টেনিস ধ্বংস’ করে দিচ্ছে। অল ইংল্যান্ড ক্লাবের সিদ্ধান্তে নিজেকে ‘বিধ্বস্ত’ মনে করছেন ১৮ বারের গ্রান্ড স্ল্যামজয়ী। নিষেধাজ্ঞার বিষয়টি যখন জানতে পেরেছিলেন তখন তার চোখ ভিজে এসেছিল বলেও জানিয়েছেন।

চেক-আমেরিকান সাবেক টেনিস তারকা বলেছেন, ‘নিষেধাজ্ঞাটি সমগ্র বিশ্বের জন্য অন্যায়। অনেক খারাপ যাচ্ছে। আমি মনে করি এটি সহায়ক নয়। দলগুলির নিষেধাজ্ঞা পাবার কারণ বুঝি। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এটি ভুল।’

রুশ ও বেলারুশদের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছেন ইউক্রেনের অন্যতম টেনিস তারকা এলিনা সভিটোলিনা। তিনি ইউক্রেনে আক্রমণ ও ভ্লাদিমির পুতিনের আগ্রাসনকে নিন্দা জানিয়ে দেশ দুটির ক্রীড়াবিদদের উইম্বলডনে খেলার অনুমতি চাইছেন।

অল ইংল্যান্ড ক্লাবের নেওয়া সিদ্ধান্তে মেয়েদের বিশ্ব টেনিসের শীর্ষ ২০-এ থাকা তিন ও ছেলেদের শীর্ষ ১০-এ থাকা দুই টেনিস তারকা অংশ নিতে পারবেন না উইম্বলডনে। ২৭ জুন থেকে টেনিসের আকর্ষণীয় গ্র্যান্ড স্লাম ইভেন্টটি কোর্টে গড়ানোর কথা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য রয়েছে বেলারুশ সরকারের। রাশান খেলোয়াড়দের সাথে তাই দেশটির ক্রীড়াবিদরাও পড়ছেন নিষেধাজ্ঞায়। কাতার বিশ্বকাপ বাছাই ও মেয়েদের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মতো আসর থেকেও নিষিদ্ধ করা হয়েছে বেলারুশ ক্রীড়াবিদদের।

আইটিএফ সম্প্রতি ডেভিস কাপ এবং বিলি জিন কিং কাপ থেকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছে। সেখানে অবশ্য অন্যান্য খেলোয়াড়দের এটিপি এবং ডব্লিউটিএ ট্যুরে নিরপেক্ষ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাচ্ছে। সেখানেও আছে বেশকিছু নিয়ম। এসব খেলোয়াড়রা নিজ দেশের জাতীয় পতাকা অথবা তাদের জাতীয় সঙ্গীত গাইতে পারবে না।

Tags: উইম্বলডনজোকোভিচপুতিনবেলারুশরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধলিড স্পোর্টস
Previous Post

ঈদ যাত্রার টিকেট কেনা যাচ্ছে বিকাশ দিয়ে

Next Post

অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী’র ধন্যবাদ

Next Post
তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী'র ধন্যবাদ

Manchester United ফুটবলার মাঠে খেলছেন, চেহারা উদ্বিগ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাগুয়েরের বাড়িতে বোমা হামলার হুমকি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT