চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রার টিকেট কেনা যাচ্ছে বিকাশ দিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 21, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
বিকাশ অ্যাপের মাধ্যমে টিকেট কেনার সুবিধা দেখাচ্ছে একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ
পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়িতে ঈদ যাত্রা এবং আবার শহরে ফিরে আসাকে স্বাচ্ছন্দ্যময় করতে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের টিকেট এখন সহজেই কেনা যাচ্ছে বিকাশে। বিকাশ অ্যাপের টিকেট আইকন থেকে কয়েকটি ধাপেই কেনা যাচ্ছে বাস, লঞ্চ ও বিমানের টিকেট এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনা যাচ্ছে ট্রেনের টিকেট।
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ঈদে বাড়ি যাওয়া ও ঈদের পর কর্মস্থলে ফিরে আসা – উভয় যাত্রাই আনন্দময় করতে এবং গ্রাহকদের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ঝামেলা দূর করতে বিকাশ অ্যাপের ‘টিকেট’ সেবাটি এনে দিচ্ছে বাড়তি স্বস্তি।
বাস, লঞ্চ ও বিমানের টিকেট কিনতে বিকাশ অ্যাপের মূল স্ক্রিন থেকে ‘আরো’ অপশনে গেলেই সেবাসমূহের লিস্ট থেকে পাওয়া যাবে ‘টিকেট’ আইকনটি। সেখান থেকে ‘বাস’, ‘লঞ্চ’ বা ‘বিমান’ নির্বাচন করতে হবে। বিমানের ক্ষেত্রে গ্রাহকরা পাচ্ছেন বিডিটিকেটস, ফ্লাইট এক্সপার্ট ও গোযায়ান থেকে টিকেট কেনার সুযোগ। কয়েকটি সহজ ধাপে যাত্রা শুরুর স্থান, গন্তব্য, তারিখ, সিট সংখ্যা, যাত্রার সময় ইত্যাদি নির্বাচন করে ব্যক্তিগত তথ্য পূরণ করার পর বিকাশ পেমেন্টে কেনা যাবে টিকেট। একইভাবে গ্রাহকরা বিডিটিকেটস, বাসবিডি, পরিবহন.কম ও সহজ টিকেট থেকে বিকাশ পেমেন্টে বাসের টিকেট এবং বিডিটিকেটস থেকে লঞ্চের টিকেট কিনতে পারছেন।
ট্রেনের টিকেট কাটতে হলে গ্রাহককে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সার্ভিস ওয়েবসাইট eticket.railway.gov.bd ভিজিট করতে হবে। প্রথমেই ব্যক্তিগত তথ্যাবলী পূরণ করে রেজিস্টার করতে হবে। এরপর লগ ইন করে যাত্রা শুরুর স্থান, গন্তব্য, তারিখ, ট্রেনের শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকেট’ এ ক্লিক করলে ট্রেনের নাম ও সিট প্ল্যান দেখা যাবে। পরবর্তী ধাপগুলোতে সিট ও বোর্ডিং স্টেশন নির্বাচন করার পর ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর ব্যক্তিগত তথ্য, যোগাযোগের নম্বর এবং ই-মেইল ঠিকানা টাইপ করার পর পেমেন্ট পদ্ধতিতে গেলে বিকাশ অপশন পাওয়া যাবে। ‘কনফার্ম পারচেজ’ বাটনে ক্লিক করলেই খুলে যাবে বিকাশ পেমেন্ট গেটওয়ে। পরের ধাপগুলোতে বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও বিকাশ পিন দিয়ে ‘কনফার্ম’ করলেই টিকেট কেনা হয়ে যাবে। গ্রাহক স্ক্রিনে টিকেট কনফার্মেশনের বার্তা দেখতে পারবেন এবং নিচে থাকা অপশন থেকে টিকেট প্রিন্ট বা সেভ করে রাখার সুযোগও পাবেন।
কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবার মতই বিকাশ অ্যাপে টিকেট কেনার এই সুবিধাটি থাকায় এখন গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। আর তাছাড়া দিনে-রাতে ২৪ ঘন্টা ঘরে বসেই অনায়াসে কেনা যাচ্ছে যেকোনো টিকেট।
Tags: ঈদ যাত্রাট্রেনবাস
Previous Post

বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড প্রতিদিন ছিল রণক্ষেত্র: কাদের

Next Post

রাশিয়া-বেলারুশের পক্ষে জোকোভিচ-নাভ্রাতিলোভা

Next Post
জোকোভিচ ও নাভ্রাতিলোভা রাশিয়া-বেলারুশের পক্ষে সমর্থন প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-বেলারুশের পক্ষে জোকোভিচ-নাভ্রাতিলোভা

তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী'র ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT