চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার অ্যারোফ্লটের সাথে স্পন্সরশীপ বাতিল করবে ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা এয়ারফ্লোট স্পন্সরশিপের চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি। ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু হয়েছে যুদ্ধের প্রভাব। এরই ধারাবাহিকতায়  রাশিয়ান এয়ারলাইন্স অ্যারোফ্লাটের সাথে স্পন্সরশীপ চুক্তি শেষ করতে প্রস্তুতি নিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৩ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্পন্সর হয়ে আসছে রুশ এয়ারলাইন্স অ্যারোফ্লট। সবশেষ ২০১৭ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তি নবায়ন করে রেড ডেভিলদের স্পন্সরশীপ নেয় অ্যারোফ্লট। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে চুক্তি শেষ করতে প্রস্তুতি নিয়েছে রালফ রাঙ্গনিকের দল।

অ্যারোফ্লটের সাথে চলমান চুক্তিটি শেষ হওয়ার কথা রয়েছে আসছে এপ্রিলে। এতদিন অ্যারোফ্লট বিশ্বজুড়ে ইউনাইটেড তারকা এবং কর্মকর্তাদের ভ্রমণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দিয়েছে। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি জটিল হওয়ার আগেই চুক্তি শেষ করার কথা ভাবছে রেড ডেভিলরা।

এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ খেলতে রুশ বিমান রেখে বিকল্প এয়ারলাইন্স টাইটানে চড়ে স্পেনে গেছে ক্রিস্টিয়ানো রোনাদোরা। এর অর্থ দাড়ায় চলমান চুক্তির অবসান ঘটাতে চাইছে ম্যানইউ। রেড ডেভিলরা মনে করছে রাশিয়ার সাথে চলমান চুক্তি চালিয়ে নিলে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হবে। যা পরিস্থিতি আরো জটিল করবে।

অ্যারোফ্লটের পরিবর্তে কাতার এয়ারলাইন্সের সাথে চুক্তিতে যাওয়ার কথা ভেবে রেখেছে ম্যানইউ। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ার পরবির্তে অন্য কোথাও আয়োজন করার প্রস্তাব দিয়েছে ক্লাবটি।

এর আগে যুক্তরাষ্ট্র রুশ বিমান অ্যারোফ্লটকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। যার জেরে ইউনাইটেডরাও সে পথেই হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট ৫২টি দেশের ১৪৬টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে চলেছে।

Tags: ইউক্রেনম্যানচেস্টার ইউনাইটেডরাঙ্গনিকরাশিয়া
Previous Post

রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিলো সার্চ কমিটি

Next Post

রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মিলনমেলা

Next Post
রাজশাহীতে বাংলাদেশ-ভারত মিলনমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মিলনমেলা

ইউরোপীয় ইউনিয়নের নেত্রী মের্কেল ব্রাসেলসে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞার পথে ইইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT