চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞার পথে ইইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউরোপীয় ইউনিয়নের নেত্রী মের্কেল ব্রাসেলসে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞা নিয়ে এক জরুরি বৈঠকে আলোচনা করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবারই এ আলোচনা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিন বলেছেন, ইউরোপে যুদ্ধ ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট পুতিন দায়ী। ইইউ এজন্য তাকেই দায়ী করবে।

ইউরোপীয় নেতাদের কাছে ‘ব্যাপক এবং সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজ’ এর প্রস্তাব অনুমোদনের জন্য বহস্পতিবারেই পাঠানো হবে বলেও জানান ভন ডার লিন।

জরুরি এক বিবৃতিতে তিনি বলেন, আমরা প্রযুক্তি এবং মার্কেটে রাশিয়ার প্রবেশ বন্ধ করতে তাদের অর্থনীতির কৌশলগত খাতকে নিশানা করব। আমরা রাশিয়ার অর্থনীতির ভিত এবং আধুনিকায়নের সক্ষমতাকে দুর্বল করে দেব।

এছাড়াও “আমরা ইইউ দেশগুলোতে রাশিয়ার সম্পদ জব্দ করাসহ ইউরোপীয় অর্থবাজারেও রাশিয়ার প্রবেশ বন্ধ করব।”

ইইউ এরই মধ্যে বুধবার রাশিয়ার ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় ইইউ রাশিয়ার রাজনীতিবিদদের কালো তালিকাভুক্ত করেছে এবং রাশিয়ার স্বীকৃতি পাওয়া পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছন্নতাবাদী অঞ্চলের সঙ্গে বাণিজ্য কমিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের উত্তরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার সরকারি সেনাদের অবস্থানে গ্র্যাড ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের সীমান্ত রক্ষী সংস্থার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এছাড়া ওডেসা অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় ১৮ জন নিহতের কথা জানা গেছে।

এক বিবৃতিতে ওডেসা আঞ্চলিক প্রশাসন জানায়, ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী। এই মুহূর্তে আমরা ধ্বংস্তূপে অনুসন্ধান করছি।

ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবরগুলোর মধ্যে এটিই দিনের সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তাদের পাওয়া তথ্য অনুসারে রুশ হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা পঞ্চাশ জনের মতো। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক রয়েছেন।

Tags: ইইউইউক্রেনরাশিয়া
Previous Post

রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মিলনমেলা

Next Post

পিএসজির ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করেছেন এমবাপে

Next Post
এমবাপে পিএসজির জার্সিতে খেলছেন, ফুটবল মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ব্ল্যাঙ্ক চেক প্রত্যাখ্যান করেছেন এমবাপে

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা হাসিমুখে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT