চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির

পরাগ আজিম by পরাগ আজিম
3:55 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2016
in পরিবেশ
A A

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প দ্রুত বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীদের মতামত উল্লেখ করে তারা বলেছেন, এটি করলে ধীরে ধীরে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলাও করতে পারবে না।

‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে দশটি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও বিজ্ঞানভিত্তিক জবাব’ শীর্ষক সংবাদ সম্মেলন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির এ আয়োজনে অংশ নেন পরিবেশবিদ ও মানবাধিকারকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতায় তাদের বক্তব্যের বিভ্রান্তিমূলক জবাব দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলেন, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরাও ওই প্রকল্পের বিরোধিতা করেছেন। 

তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ জানান, ইআইএ কনসালটেশনের উপস্থিত সবাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থগিত রেখে নতুনভাবে স্বাধীন বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানকে দিয়ে ইআই করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সরকার তা না শুনে এক সপ্তাহের মাথায় চুক্তি করে।

‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে বড় ধরণের হুমকির মুখে পড়বে এবং পড়ছে, তা সর্বজন স্বীকৃত। সেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার জন্য বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আশ্রয় এই সুন্দরবন,’ বলেন আনু মুহম্মদ।

‘‘পয়সা খরচ করে ঋণগ্রস্ত হয়ে জনমতের বিরুদ্ধে গিয়ে মানুষের প্রতিরোধকে দমন-পীড়ন করে সরকার সুন্দরবন ধ্বংস করবে – এটা তো হতে পারে না কখনো।’’

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল।

তিনি বলেন, একাধিকবার সরকারের ডাকে তারা সরকারের সঙ্গে বসে কথা বলেছেন। ‘আমাদের দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে, আমরা যতবারই বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত পেয়ে তাদের সামনে উপস্থাপন করেছি, তাদের অবস্থানগত সুবিধা যেহেতু রয়েছে, শেষ কথাটি তাদের।’

হতাশা প্রকাশ করে সুলতানা কামাল বলেন, ‘সেই ৫৯টি প্রশ্নের উত্তর কী এলো তার কিছুই তো বলা হয়নি আমাদের। এবং এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি, সেগুলোর কোনো সদুত্তরই কিন্তু আমাদের কাছে সেভাবে আসেনি।

বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারত সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত যুক্তির চেয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক যুক্তিকে প্রাধান্য দিচ্ছে। রামপালে পরিবেশ বজায় রেখে উন্নয়নমূলক উদ্যোগ নেয়ার বিষয়ে নিরপেক্ষ সমীক্ষারও দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

Tags: রামপাল
Previous Post

শাইখ সিরাজের জন্মদিন আজ

Next Post

‘মেয়েদের আলাদা টয়লেট নেই গ্রামের ৪১ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে’

Next Post

‘মেয়েদের আলাদা টয়লেট নেই গ্রামের ৪১ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে’

গরু আমদানি

ক্রেতাদের নজর দেশী গরুর দিকেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT