চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেতাদের নজর দেশী গরুর দিকেই

শাকের আদনান by শাকের আদনান
4:08 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A
গরু আমদানি

রাজধানীতে কোরবানির হাটে পশু আসতে শুরু করেছে। খামারিরা বলছেন, এবারো পর্যাপ্ত দেশী গরুর আমদানি রয়েছে। ক্রেতাদেরও নজর দেশী গরুর দিকে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার প্রায় এক কোটি ১৫ লাখ পশুর আমদানি হবে। তাদের আশা দেশী গরু দিয়েই অভ্যন্তরীণ চাহিদা পূরণ সম্ভব।

কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারো রাজধানীর পশুর হাটে সপ্তাহের প্রথম থেকেই গরু, মহিষ উঠেছে। এবার গাবতলীর স্থায়ী হাটসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে হাট ২৩টি। গেলো বছরের চেয়ে এবার ৬টি হাট বেশি।

বাজারে দেশী গরুর প্রচুর আমদানি রয়েছে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। হাট শুরুর প্রথম দিকে স্বল্প পরিসরে পশু বেচাকেনা চলছে।

হাটে কিছু ভারতীয় ও নেপালি গরু থাকলেও ক্রেতাদের পছন্দের তালিকায় দেশী গরু। গাবতলীতে একটি উটের দাম হাকা হচ্ছে ১৫ লাখ টাকা।

এবার প্রায় এক কোটি পশু কোরবানির চাহিদার বিপরীতে এক কোটি ১৪ লাখ ৭০ হাজার পশু রয়েছে। এর মধ্যে গরু-মহিষ ৪৪ লাখ ২০ হাজার ও ছাগল-ভেড়া রয়েছে ৭০ লাখ ৫০ হাজার। গেলো বছর ৯৬ লাখ পশু কোরবানি হয়েছে। পশু প্রস্তুত ছিলো এক কোটি ৯ লাখ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার মো. আইনুল হক জানান, শুধু পশুর হাটেই না, খামারগুলোও আমরা নিজেদের নজরদারীতে রাখছি। খামারিদের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে।

হাটের নিরাপত্তায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। হাটে হাটে টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

Tags: পশুর হাট
Previous Post

‘মেয়েদের আলাদা টয়লেট নেই গ্রামের ৪১ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে’

Next Post

এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ, ২৫ হজযাত্রীর মৃত্যু

Next Post

এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ, ২৫ হজযাত্রীর মৃত্যু

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT