চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে যা বললেন খালেদা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
5:46 অপরাহ্ন 24, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

বহুল আলোচিত সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকার সাধারণ জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য কাউকে খুশি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ বুধবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশের সচেতন জনগণ এ প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার। সরকার শক্তি প্রয়োগ করে হলেও এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে।

এটি বাংলাদেশের জনগণের জন্য অলাভজনক ও ঋণের টাকার ঝুঁকি আছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন: এই প্রকল্পে ১৫ শতাংশ বিনিয়োগ করবে পিডিপি আর ১৫ শতাংশ বিনিয়োগ আসবে একটি ভারতীয় প্রতিষ্ঠান(এফটিপিসি) থেকে। আর বাদ বাকী ৭০ ব্যাংক ঋণ। এ প্রকল্প কোনভাবে ব্যর্থ ব্যাংক ঋণের পুরো টাকাটাই বাংলাদেশ সরকারকে পরিশোধ করতে হবে।

প্রকল্প থেকে ভারত বেশী লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১৫ শতাংশ বিনিয়োগ করে ৫০ শতাংশ লাভ নিয়ে যাবে ভারতীয় প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে সরকার আবার তাদের ট্যাক্স-ফ্রি সুবিধা দিয়েছে। যাতে পুরো টাকাটাই তারা ভারতে নিয়ে যেতে পারে। উল্টো আমাদের পরিবেশ পড়বে  ঝুঁকিতে।

পিডিপি ওই প্রকল্প থেকে যে মূল্যে বিদ্যুৎ কিনবে তা নিয়ে খালেদা জিয়া বলেন, পিডিপি ওই প্রকল্প থেকে ৮.৮৫ টাকা মূল্যে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে। যেখানে মাওয়ায় ওরিয়ন গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে ৪.৫০ টাকা। আবার খুলনা থেকে কেনা হচ্ছে ৩.৮০ টাকায়। তাই এ বিদ্যুৎ সাধারণ জনগণের কাছে ভর্তুকি দিয়ে বিক্রি করতে হবে। লোকসানে পড়বে পিডিপি। তাহলে কার স্বার্থে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে?

রামপাল বিরোধীদের দমনে সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, সরকারের এ প্রক্ল্প বাস্তবায়নের কোন যৌক্তিকতা নেই। উল্টো যারা এর বিরোধীতা করছে তাদের লাঠিপোটা করছে পুলিশ দিয়ে। সরকারের জনস্বার্থ জলাঞ্জলি দেওয়ার অধিকার নেই, সেটা কেনো সরকারেরই নেই।

বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থানেরও অনেক বিকল্প আছে- কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি সুন্দরবনের মতো জাতীয় সম্পদ রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। জাতীয় স্বার্থ রক্ষার্থে বিকল্প বিদ্যৎ উৎস খুঁজে বের করার আহবান জানান বিএনপি চেয়ারপার্সন।

Previous Post

তিনটি মৃত্যু এবং …

Next Post

ফারাক্কার গেট খুলে দেয়ায় ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে

Next Post

ফারাক্কার গেট খুলে দেয়ায় ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে

১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও জটিলতা হবে না: ধর্মমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT