চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারাক্কার গেট খুলে দেয়ায় ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
6:20 অপরাহ্ন 24, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

১২ আগষ্ট থেকে পদ্মা নদীতে পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাকশির হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগষ্ট-সেপ্টেম্বর মাসে পদ্মায় পানি বৃদ্ধি স্বাভাবিক ঘটনা। সবসময়ই বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধের সব গেইট খোলা থাকে বলেও জানিয়েছেন তারা। এর ফলে প্রায় ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে।

মধ্য জুলাই থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু জেলায় এবং পরে দেশের মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দেয়। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ওইসব অঞ্চলসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিহার অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতিতে ফারাক্কা বাধের এক’শ চারটি গেইটই খুলে দেয়া হয়েছে।

ফারাক্কার ১০৪টি গেইট খুলে দেয়ায় প্রায় এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবাহিত হওয়ার কথা। এতে দেশের সদ্য বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা উপদ্রুত অঞ্চল ও মানুষেরা আবারো বিরূপ পরিস্থিতির শিকার হবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, পদ্মায় তিনটি পয়েন্টে পানি বাড়লেও হার্ডিঞ্জ ব্রিজে পানি বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। ব্রক্ষ্মপুত্রের বাহাদুরাবাদ পয়েন্টে বইছে বিপদসীমার দুই মিটারেরও বেশি নীচ দিয়ে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৯৮৭ সালের ১৯ সেপ্টেম্বর রেকর্ড সর্বোচ্চ প্রতি সেকেন্ডে প্রায় ছিয়াত্তর হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয়। চলতি সপ্তাহের পর্যবেক্ষণে, প্রতি সেকেন্ডে প্রায় আটচল্লিশ হাজার ঘনমিটারের কিছু বেশি পানি প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ১৯৯৮ সালের ৯ সেপ্টেম্বর ব্রক্ষ্মপূত্রের বাহাদুরাবাদ পয়েন্টে প্রতি সেকেন্ডে প্রায় এক লাখ তিন হাজার ঘন মিটার পানি প্রবাহিত হয়। বর্তমানে ওই পয়েন্টে প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে প্রায় চল্লিশ হাজার ঘন মিটার পানি ।

Previous Post

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে যা বললেন খালেদা

Next Post

১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও জটিলতা হবে না: ধর্মমন্ত্রী

Next Post

১৩টি হজ ফ্লাইট বাতিল হলেও জটিলতা হবে না: ধর্মমন্ত্রী

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT