চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষক আকতার জাহানের ‘আত্মহত্যা’র সুষ্ঠু তদন্ত দাবি

সুব্রত গাইন by সুব্রত গাইন
7:43 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের আত্মহত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার সকালে আকতার জাহানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় তারা দাবি জানান।

শোকসভায় বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক খাদেমুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বকুল প্রমুখ।

অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘কেউ স্বেচ্ছায় আত্মহত্যা করে না। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমরা চাই হত্যার সুষ্ঠু তদন্ত হোক। এটি কি শুধু আত্মহত্যা নাকি পরিকল্পনা করা হত্যা। কিন্তু এই হত্যার দুই বছর পেরিয়ে গেলেও এখনও তার সঠিক রহস্য বের করতে পারেনি পুলিশ প্রশাসন। তাই আমরা দ্রুত এই হত্যার দাবি জানাই।’

অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ যেভাবে কাজ করছে এতে করে তাদের ওপর ভরসা রাখতে পারি না। শুধুমাত্র শোকসভা বা মানববন্ধন করলেই আমরা এই হত্যার বিচার পাবো না। এজন্য সরকার বরাবর আমাদের আবেদন জানাতে হবে। তাই শিক্ষক-শিক্ষার্থীদের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে বিচারের দাবি করতে হবে।’

সভা শেষে আকতার জাহানের কর্ম জীবনের কিছু ছবি নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেসময় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় আকতার জাহানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে বিভাগের আয়োজনে এক শোক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের ১২৩ নম্বর কক্ষে শোকসভায় অংশ নেয়।

২০১৬ সালে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আক্তার জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

Tags: আকতার জাহানআত্মহত্যারাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

বাংলাদেশের মন্ত্রীরা ব্যর্থতার দায় নিতে পারে না কেন?

Next Post

ঢাবিতে তৃতীয় নাট্যোৎসব, তিন সন্ধ্যায় তিন নাটক

Next Post

ঢাবিতে তৃতীয় নাট্যোৎসব, তিন সন্ধ্যায় তিন নাটক

আয়েশা এক আর্তনাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT