চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মন্ত্রীরা ব্যর্থতার দায় নিতে পারে না কেন?

এখলাসুর রহমান by এখলাসুর রহমান
7:19 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in মতামত
A A

শত ব্যর্থতাতেও বাংলাদেশে মন্ত্রীদের পদত্যাগের ঘটনা কখনও ঘটেনি। শিক্ষা আইনশৃঙ্খলা, সড়ক, রেল সর্বত্রই তাদের পদাসীনতার জয়জয়কার। দেশ ও দেশের মানুষ কী ভাবছে ও কী বলছে এসব ভাবার যেন সময় নেই। দেশের মানুষের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এনিয়ে চিন্তা করারও মনমানসিকতা নেই বুঝি কারো। শত ব্যর্থতাতেও মন্ত্রীগণ পদত্যাগের চিন্তা করেন না ও মন্ত্রীপরিষদও পদত্যাগের পরামর্শ দেয় না৷

অথচ ভিনদেশের চিত্র কী? পত্রিকায় লিখেছে, বুলগেরিয়ার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। দেশটির পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক এই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। বয়কো বরিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য রাজনীতিবিদদের দায় নিতে হবে। এ দায় নিয়ে পরিবহনমন্ত্রী ইভালো মস্কোস্কি, আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলায় নানকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের পদত্যাগের দাবি জানান দেশটির প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে এক সংবাদ সম্মেলন করে তিন মন্ত্রী তাদের পদত্যাগের কথা জানান। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের বলেন, এ ধরনের একটি দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই উদ্যোগ নিতে পারিনি।

দেশটির উত্তরপশ্চিমে একটি শহরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এতে আহত হন আরও ২০ জন। দেশটির রাজধানী সোফিয়া থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তরে সভজে শহরে এই দুর্ঘটনা ঘটে। এই নিহতের ঘটনার পর থেকে শহরটিতে শতশত মানুষ আন্দোলন করে আসছিলেন। তারা দাবি করেন, দেশের সড়ক বিভাগকে ঢেলে সাজাতে হবে।

আর আমাদের বাংলাদেশের কি চিত্র? সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি ঘটলেও সংশ্লিষ্ট মন্ত্রীদের কোন দায় নেই৷ মন্ত্রীর ব্যর্থতাকে পুঁজি করে একশ্রেণীর মহল সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষোভ কে নিয়ে যায় সরকার পতনের আন্দোলনের দিকে৷ মন্ত্রী পরিষদ ও প্রধানমন্ত্রী যদি বুলগেরিয়ার মত ব্যবস্থা নিত সরকার পতনের আন্দোলন কি দানা বাঁধতে পারতো তখন? রাজধানীতে নিরাপদ সড়ক চাই আন্দোলন হলো আর ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদানন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে স্বজনদের উপহার দিয়েছে শোক আর বেদনা৷

ঈদ পরবর্তী বাংলাদেশের পত্রিকায় আরও লিখলো, রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত। রাজধানীর মিরপুরে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় রূপনগর থানা পুলিশের উত্তম কুমার সরকার নামের এক পুলিশ উপ-পরিদর্শক নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ঘাতক বাসটি ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

পত্রিকায় লিখেছে: রোববার বিকেলে রাইনখোলা মোড়ে বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত এসআই উত্তম রূপনগর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়।
মিরপুরের শাহ আলী থানা পুলিশ জানায় বিকেলে মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি৷ যারা মানুষকে জানমালের নিরাপত্তা দেবেন তাদের জীবনের নিরাপত্তাও কেড়ে নিচ্ছে আজকের সড়ক যোগাযোগ ৷ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ নিয়ে যেন কোন দায় নেই। বরং চলছে নিজের দোষ চাপাতে পরস্পর বিরোধী দায় উত্থাপন৷ সড়ক মন্ত্রণালয় বলছে সড়ক বানাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দোষ হচ্ছে সড়ক মন্ত্রনালয়ের। কিন্তু এই মৃত্যুর দায় সড়ক মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কেউই নিচ্ছে না। সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যুতে কি বলবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বুলগেরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে তিন মন্ত্রী বরখাস্ত হল আর বাংলাদেশে শত মৃত্যু ও শত ব্যর্থতাতেও মন্ত্রীরা থাকেন দায়ের উর্ধ্বে৷

মন্ত্রীরা শত ব্যর্থতাতেও থাকেন বহাল তবিয়তে তাদের ব্যর্থতা ইস্যু করে নেয় সরকার বিরোধীরা। মন্ত্রীপরিষদ ব্যর্থ ও বিতর্ক সৃষ্টিকারী মন্ত্রীদের ব্যাপারে যথাসময়ে যথার্থ ভূমিকা গ্রহণ করলে সরকার পতনের ইস্যু কি দমে যেত না? মন্ত্রীরাও অত্যন্ত সুকৌশলে প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে প্রচার করে নিজেদের জনরোষ হতে দূরে সরিয়ে রাখছে ৷ মন্ত্রীগণ কথা বলার সময় এমন ভাবে কথা বলেন যে, তারা সবকিছু প্রধানমন্ত্রীর নির্দেশেই করে চলেছেন ৷ নির্দেশে হলে তাদের ব্যর্থতার দায়ও কি প্রধানমন্ত্রীর দিকে যায় না? মন্ত্রীদের ব্যর্থতা ও বিতর্কিত ভূমিকা নিয়ে কোনো আলোচনা হয় না৷ মন্ত্রীপরিষদে নিয়মিত জবাবদিহিতা থাকলে সরকার পতনের ইস্যুও সৃষ্টি হতো না মন্ত্রীদের গণমুখিতাও বাড়ত,তাই নয় কি?

বুলগেরিয়ার কাছ থেকে বাংলাদেশ শিক্ষাগ্রহণ করতে পারে৷ প্রধানমন্ত্রী সব দায় না নিয়ে যে মন্ত্রীর দায় তার ব্যাপারে কি পারেন না ব্যবস্থা নিতে? যদি তা-ই হতো তা কি দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য ও মানুষের জন্য কল্যাণকর হত না?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: মতামত
Previous Post

‘তুই’ বলে সম্বোধনের ‘অপরাধে’ মেহেদীকে হত্যা

Next Post

রাবি শিক্ষক আকতার জাহানের ‘আত্মহত্যা’র সুষ্ঠু তদন্ত দাবি

Next Post

রাবি শিক্ষক আকতার জাহানের ‘আত্মহত্যা’র সুষ্ঠু তদন্ত দাবি

ঢাবিতে তৃতীয় নাট্যোৎসব, তিন সন্ধ্যায় তিন নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT