চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির দুই শিক্ষকের পাল্টাপাল্টি জিডি

সুব্রত গাইন by সুব্রত গাইন
8:06 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষক জিডি করার তিন দিন পর ওই বিভাগেরই আরেক শিক্ষক পাল্টা জিডি করেছেন। জিডিতে তারা একে অন্যের বিরুদ্ধে ভয় দেখানো ও ক্ষতির অভিযোগ এনেছেন।

জানা যায়, বিভাগের শিক্ষক আলী আসগর থানায় জিডি করার পর মঙ্গলবার দুপুরে খাইরুল ইসলাম নগরীর মতিহার থানায় জিডি করেছেন।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন অধ্যাপক আলী আসগর। সেখানে বিভাগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে করা রিট তুলে না নিলে অধ্যাপক খাইরুল ইসলাম তার ক্ষতি করবেন বলে অভিযোগ করেন তিনি।

অধ্যাপক খাইরুল ইসলাম তার জিডিতে উল্লেখ করেছেন, ‘গত ৫ নভেম্বর অধ্যাপক আলী আসগরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দুইটি অভিযোগ দাখিল করি। একটি অভিযোগে ১ম বর্ষের শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া, অন্যটিতে অধ্যাপক আলী আসগরের অসৌজন্যমূলক ও অসদাচরণ প্রসঙ্গ’।

‘‘এই অভিযোগ প্রশাসনের কাছে দাখিলের পর ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন সম্পর্কিত একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য পরিবহন প্রশাসক ও আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে যাই। সেখানে অধ্যাপক আলী আসগরকে পরিবহন প্রশাসক অধ্যাপক আলী হায়দার দেখতে পান। আমাকে বললে আমিও দেখলাম। পরে কাজ শেষে বিজ্ঞান কারিগরি কারখানার দিকে রওনা দেই। আলী আসগর আমার পিছন থেকে অনুসরণ করছিলেন সেটি আমি বুঝতে পারিনি।

পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কোণে অধ্যাপক আলী আসগর সাহেব দৌড়ে এসে গালমন্দ করতে থাকেন এবং তার বিরুদ্ধে দাখিলকৃত তথ্যাবলির মূলকপি তাকে দিয়ে দিতে বলে। দাখিলকৃত অভিযোগ তুলে না নিলে তার পক্ষে যা করা সম্ভব সবকিছুই করবেন বলে আমাকে ভয় দেখায়।’’

তবে এ বিষয়ে অধ্যাপক আলী আসগর বলেন, ‘আমার জিডি করার পর সে জিডি করেছে। অধ্যাপক খাইরুল ইসলাম জিডিতে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন।’

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে ‘ঘেটুপুত্র কমলা’

Next Post

‘অনুতপ্ত’ রাঙ্গার বোধোদয়

Next Post

‘অনুতপ্ত’ রাঙ্গার বোধোদয়

শতাধিক বিস্ফোরণে প্রকম্পিত সুইডেনে কী ঘটছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT