চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুতপ্ত’ রাঙ্গার বোধোদয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:05 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in সম্পাদকীয়
A A

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর, ফেন্সিডিলখোর’ বলে যে মন্তব্য করেছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা; তীব্র প্রতিবাদ আর সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি দুঃখ ও অনুতাপ প্রকাশ করেছেন তিনি। তবে সে জন্য ক্ষমা চাননি রাঙ্গা। শুধু দুঃখ প্রকাশ করেই নূর হোসেনের প্রতি করা এত বড় অন্যায়ের মাফ পেতে চেয়েছেন।

কৌশলী বাক্য ব্যবহার করে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যে বিজ্ঞপ্তি মশিউর রহমান রাঙ্গা পাঠিয়েছেন তার মূল বক্তব্য হলো, ‘গত ১০ নভেম্বর গণতন্ত্র দিবসের আলোচনা সভায় তার কিছু বক্তব্য নিয়ে কোনো কোনো মহল এবং বিশেষ করে নূর হোসেনের পরিবারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে নূর হোসেন সম্পর্কে কিছু অযাচিত কথা বেরিয়ে গেছে; যা নূর হোসেনের পরিবারের সদস্যদের মনে আঘাত করেছে। এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।’

‘‘অতএব, অসতর্কভাবে বলে ফেলা আমার বক্তব্যে যে আঘাত লেগেছে, তার জন্য আমি নূর হোসেনের মায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে আমার যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে; সেসব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমি আশা করি এই বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না।’’

রাঙ্গার বক্তব্যেই স্পষ্ট, তিনি আসলে নূর হোসেনকে শ্রদ্ধা করেন না। করলে গণতন্ত্র ফেরানোর অন্দোলনে এই শহীদের অবদান স্বীকার করে নিতেন। সেই আন্দোলন নিয়ে তার বিবৃতিতে একটি বাক্যও নেই। তার মানে পিঠ বাঁচাতে বাধ্য হয়ে রাঙ্গা দায়সারা বক্তব্য দিয়েছে। আর তিনি সেই আন্দোলনকে স্বীকার করবেন-ই বা কেন? যে আন্দোলনের কারণে তার নেতা এরশাদকে লেজগুটিয়ে পালাতে হয়েছিল। সেই স্বৈরাচরের হাতে গড়া দলের মহাসচিব হয়ে তিনি নূর হোসেনকে শ্রদ্ধা করবেন; এমনটা আশা করা উচিৎ নয়।

আসলে রাঙ্গাদের মতো সুবিধাভোগী নেতাদের কাছে এদেশের জনগণ সেটা প্রত্যাশাও করে না। তবে একটা বিষয়, সেই স্বৈরাচারের পতিত দোসররা এই ঘটনায় জেনে গেছে; একজন শহীদ নূর হোসেন চলে গেলেও তার চেতনার বিনাশ হয়নি। বরং তা নতুন প্রজন্মের মধ্যে আরো বিকশিত হয়েছে। তাই রাঙ্গারা যতোই চেষ্টা করুক; এদেশে স্বৈরাচারদের চরিত্র বদল করা যাবে না। এরশাদের দুঃশাসনকে ভুলিয়ে দেওয়া যাবে না।

বন্দুকের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়া এরশাদকে কেউই ক্ষমা করবে না। এমনকি তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী আওয়ামী লীগও নূর হোসেনের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাঙ্গাকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শেখ হাসিনা ও নূর হোসেনকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না। একবার মুখ ফসকে গেলে; যতই সরি বলুন কাজে আসবে না।’

আমরা জানি, এরশাদ নূর হোসেনকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে চিরতরে কফিনবন্দী করতে চেয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। জনগণকে দমিয়ে রাখা যায়নি। রাঙ্গাদের মতো নেতারা যতই চেষ্টা করুক না কেন; শহীদ নূর হোসেনকে অপমান-অসম্মান করতে পারবে না। কেননা তার প্রতি জাতির অতল শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তার মাঝেই অন্ততকাল বেঁচে থাকবেন শহীদ নূর হোসেন।

Tags: এরশাদমশিউর রহমান রাঙ্গাশহীদ নূর হোসেন দিবসহুসেইন মুহম্মদ এরশাদ
Previous Post

রাবির দুই শিক্ষকের পাল্টাপাল্টি জিডি

Next Post

শতাধিক বিস্ফোরণে প্রকম্পিত সুইডেনে কী ঘটছে?

Next Post

শতাধিক বিস্ফোরণে প্রকম্পিত সুইডেনে কী ঘটছে?

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন রাবেয়া খাতুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT