চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান পাহাড়ে ভারত, চাপে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 27, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে রানের পাহাড় ভারতের। ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় দিন ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮ রান তুলেছে স্বাগতিক অজিরা।

শতরান করে এদিন ভারতের রানের ভিত মজবুত করেন টপঅর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ৩১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেন এ ডানহাতি।

অন্যপ্রান্তে উইকেটের উপর দিয়ে থার্ডম্যানে ছক্কা হাঁকানোর ঝুঁকি না নিলে পূজারার মতো শতরান হাঁকিয়েই হয়তো মাঠ ছাড়তে পারতেন কোহলি! মিচেল স্টার্কের বলে ফিঞ্চের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে ৮২ রানে প্যাভিলিয়নে ফেরেন সফরকারী অধিনায়ক। কোহলি-পূজারার ১৭০ রানের পার্টনারশিপই ভারতকে শক্ত ভিত্তি পাইয়ে দেয়।

ওপেনিং সমস্যা কাটিয়ে ওঠার পাশাপাশি মেলবোর্নে মিডলঅর্ডারের ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠেছে ভারত। সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ৩৪ রান করেন। গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংস খেলে দলকে চারশো রানের গণ্ডি পার করান কোহলির ওয়ানডে ডেপুটি রোহিত শর্মা।

এক বছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন হিটম্যান রোহিত। শেষবার ২০১৭ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অর্ধশতরান এসেছিল রোহিতের ব্যাটে। আর এশিয়ার বাইরে টেস্টে এই প্রথম অর্ধশত রান করলেন রোহিত। ১১৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্য এদিন ইনিংস সাজান তিনি। রান পেয়েছেন রিশভ পান্টও। ৩৯ রান করে আউট হন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Tags: লিড স্পোর্টস
Previous Post

২৫ জামায়াত নেতা নির্বাচন করতে পারবে

Next Post

ঢাকায় সর্ববৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার আসর

Next Post

ঢাকায় সর্ববৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার আসর

ফাইল ছবি

ড. কামালের সামনে আজ তারেকের নগ্ন ফণা: আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT