চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় সর্ববৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 27, ডিসেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

রাজধানী ঢাকায় বসেছে স্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ ‘আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার’ আসর। ধানমন্ডির আঁলিয়স ফ্রঁসেসে বসে ‘ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি’ আয়োজিত ‘ইস্ট কোস্ট গ্রুপ বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন ২০১৮’।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সর্ববৃহৎ এই আলোকচিত্র প্রতিযোগিতার আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রশিল্পী ও ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা সাঈদা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান আলোকচিত্রশিল্পী, শিক্ষক এবং ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা চঞ্চল মাহমুদ।

সদ্য প্রয়াত খ্যাতিমান সিনেমাটোগ্রাফার, আলোকচিত্র শিল্পী এবং ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এই আসর।

উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ‘লা গ্যালারী’তে রাখা পুরস্কারের জন্য নির্বাচিত ছবিগুলো ঘুরে ঘুরে উপভোগ করেন এবং এরপর প্রদর্শনীটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আয়োজকরা জানিয়েছেন প্রদর্শনী চলবে ২৭ ও ২৮ ডিসেম্বর। আলোকচিত্রের এই বিশাল আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে ইস্ট কোস্ট গ্রুপ।

আলোকচিত্র প্রতিযোগিতার এই আসরে প্রদর্শনীর জন্য মোট ১০১ টি ছবি বাছাই করা হয়েছে। ৬৬ টি দেশ থেকে পাঠানো ৬৪০ জন আলোকচিত্রীর তোলা প্রায় ৯০০০ ছবি থেকে এই সংখ্যক ছবি বেছে নেয়া হয়।

আয়োজকদের দাবী, ফিয়াপ, পি এস এ, আই সি এস, জি পি ইউ, এফ আই, বি পি এস এবং পি পি এস এর প্যাট্রন্যজ সমৃদ্ধ এই প্রতিযোগিতায় সর্বমোট ৩১৭ টিরও বেশী অ্যাওয়ার্ড এই প্রতিযোগিতাকে নিয়ে যাবে এক উচ্চতায়।

Tags: আলোকচিত্র
Previous Post

রান পাহাড়ে ভারত, চাপে অস্ট্রেলিয়া

Next Post

ড. কামালের সামনে আজ তারেকের নগ্ন ফণা: আওয়ামী লীগ

Next Post
ফাইল ছবি

ড. কামালের সামনে আজ তারেকের নগ্ন ফণা: আওয়ামী লীগ

ফিরে দেখা ২০১৮: বলিউডে খান রাজত্বে পতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT