চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 12, অক্টোবর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে টানা ম্যাচ খেলায় বিশ্রাম দেয়া হতে পারে মোস্তাফিজুর রহমানকে। পিঠের পুরনো চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে নামা অনিশ্চিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দলীয় সূত্রে পাওয়া গেছে এমন আভাস।

সাকিব আল হাসান রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ডেরাতেই। তার দল ফাইনালের আশা টিকিয়ে রাখায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আরেকটু বিলম্ব হচ্ছে টাইগার অলরাউন্ডারের।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ লড়বে ওমান-নামিবিয়া, আয়ারল্যান্ড-পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস। দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে অংশ নিতে যাওয়া আট দলই পাবে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ।

বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচ প্রস্তুতি শেষে টাইগাররা ফিরে যাবে বাছাইপর্বের আয়োজক দেশ ওমানে। আবার সংযুক্ত আরব আমিরাত এসে মূল আসর অর্থাৎ সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের পথে মাহমুদউল্লাহদের লড়তে হবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।

Tags: ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

স্কুল পর্যায়ে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু চলতি সপ্তাহেই

Next Post

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

Next Post
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের খেলা চলাকালে ক্রিকেটাররা উত্তেজিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ইনামুল হকের ছবি, হাস্যোজ্জ্বল মুখ, বাংলার সংস্কৃতি ও সাহিত্যে অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন ইনামুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT