চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 12, অক্টোবর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের খেলা চলাকালে ক্রিকেটাররা উত্তেজিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়। ম্যাচটি সম্প্রচার করবে না আইসিসি।

সম্প্রচার না হওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস কর্তৃপক্ষ, ‘ইচ্ছে থাকা সত্ত্বেও ম্যাচটি টি-স্পোর্টসে সম্প্রচার করা যাচ্ছে না। ওয়ার্মআপ ম্যাচ প্রোডাকশনের দায়িত্ব মূলত আইসিসি নিযুক্ত প্রতিষ্ঠানের। তাই বাইরের কোম্পানি চাইলেও সেটি প্রোডাকশনের উদ্যোগ নিতে পারে না। অন্যান্য আইসিসি ইভেন্টে প্রায় সব ওয়ার্মআপ ম্যাচ টিভি প্রোডাকশন হলেও, এবার সংখ্যাটা একেবারেই কম।’

‘টিভি প্রোডাকশন হলেই, কেবল অন্য টিভি চ্যানেল সম্প্রচার সত্ত্ব কিনে তা সংশ্লিষ্ট দেশের দর্শকদের জন্য দেখানোর ব্যবস্থা করে। ওমানে সেটি হয়েছিল। যেহেতু সেটি অফিসিয়াল কোনো ওয়ার্মআপ ম্যাচ ছিল না, তাই থার্ডপার্টি একটা কোম্পানি সেটি প্রোডাকশন করেছিল। টি-স্পোর্টস সে কোম্পানির কাছে থেকে সম্প্রচার সত্ত্ব কিনেছিল।’

ওমানে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিল টি-স্পোর্টস। তবে আইসিসি তাদের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দেখানোর সংখ্যা সীমিত করায় হতাশ হতে হচ্ছে বাংলাদেশ সমর্থকদের।

বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচ প্রস্তুতি শেষে টাইগাররা ফিরে যাবে বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক দেশ ওমানে। আবার সংযুক্ত আরব আমিরাত গিয়ে মূল আসর অর্থাৎ সুপার টুয়েলভে বাংলাদেশকে খেলতে হলে বাছাই পেরোতে হবে।

Tags: ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিভি সম্প্রচারটিম টাইগার্সপ্রস্তুতি ম্যাচবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

রাতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

Next Post

চিরনিদ্রায় শায়িত হলেন ইনামুল হক

Next Post
ইনামুল হকের ছবি, হাস্যোজ্জ্বল মুখ, বাংলার সংস্কৃতি ও সাহিত্যে অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন ইনামুল হক

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, চেহারা চিনতে পারা যাচ্ছে না।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির গণঅভ্যুত্থানের স্বপ্ন রঙিন খোয়াবে পরিণত হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT