চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতের নব দিগন্ত হচ্ছে বাংলা খেয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সংগীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতি বছরই বসে বাংলা খেয়াল উৎসব। এবার বসলো ভাষার মাস ফেব্রুয়ারিতে। শনিবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে উচ্চাঙ্গ সংগীতের এই মহাযজ্ঞটি চলবে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত।

আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের শ’খানেকের বেশি ক্ষুদে শিল্পী অংশ নিয়েছেন চ্যানেল আই ইস্পাহানি বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চ্যানেল আই ভবনেও। শুভ্র পোশাকে এদিন দুপুর থেকেই চ্যানেল আইয়ে আসতে থাকেন ক্ষুদে ও নবীন-প্রবীন শিল্পীরা। বাংলা খেয়াল নিয়ে সবার মনে উচ্ছ্বাস। ক্ষুদে শিল্পীদের সঙ্গে আসতে দেখা গেছে তাদের অভিভাবকদেরও।

আসরটি বরাবরের মতো সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। উৎসবটির প্রযোজক হিসেবে আছেন অনন্যা রুমা। ৫টায় শুরু হলেও সন্ধ্যা ৬টার দিকে ছিলো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন।

যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, বাংলা খেয়ালের এমন আয়োজন নিয়ে শুরুতে আমরাও সন্দিহান ছিলাম। কিন্তু নেপথ্যে থেকে আমাদের শ্রদ্ধেয় আজাদ রহমান তার সাধনা দিয়ে আয়োজনটি সফল করতে পরিশ্রম করে গেছেন। যার ফলশ্রুতিই ৭ম আসর।

বাংলা খেয়ালকে জনপ্রিয় করে তুলতে আজাদ রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বাংলা খেয়ালে অংশ নেয়া শিল্পী থেকে শুরু করে যারা জড়িত প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। শুদ্ধ সংগীতের পৃষ্ঠপোষকতায় চ্যানেল আই শুরু থেকেই ছিলো, ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আমরা চাচ্ছি বাংলা সংগীতের উৎকর্ষকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় বাংলা খেয়াল উৎসব। আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা খেয়ালের আরো অনেক বেশি উৎকর্ষ সাধিত হবে, প্রতিটি সংগীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাবে।

সংগীতের নব দিগন্ত হচ্ছে বাংলা খেয়াল। সারা রাতব্যাপী বাংলা খেয়াল প্রচার করার সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত মনে করে চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজাদ রহমান। তিনি বলেন, আগে খেয়াল শোনার মানুষ ছিল না। কিন্তু চ্যানেল আই-এর এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

সংগীতের নব দিগন্তের অনুষ্ঠানে শিল্পীরা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলা খেয়াল নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরো কথা বলেন ড. রিনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ প্রমুখ। তারা প্রত্যেকে বলেন, চ্যানেল আই সাত বছর ধরে বাংলা খেয়ালকে যেভাবে সহযোগিতা করছেন তাতে শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষি সকলের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

ছবি: সাকিব উল ইসলাম

Tags: আজাদ রহমানচ্যানেল আইবাংলা খেয়াললিড বিনোদনশাইখ সিরাজসপ্তম আসর
Previous Post

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ

Next Post

পাকিস্তানের দুই সেঞ্চুরিতে পুড়ল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দুই সেঞ্চুরিতে পুড়ল বাংলাদেশ

সেনা সদস্যের কাছ থেকে কাছাকাছি ছবি, বাংলাদেশি সেনা সদস্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে সেনা সদস্যর এলোপাতাড়ি গুলি, নিহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT