চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের দুই সেঞ্চুরিতে পুড়ল বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
6:54 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

শান মাসুদ ও বাবর আজমের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে বড় লিডের মঞ্চ গড়েছে পাকিস্তান। দিনভর বাংলাদেশের বোলারদের ভুগিয়ে ৭ উইকেট হাতে রেখে ১০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে জমিয়েছে ৩ উইকেটে ৩৪২ রান।

ঠিক ১০০ করে শান মাসুদ ফিরলেও ২ রানে জীবন দেয়া বাবর আজমকে ফেরাতে পারেনি সফরকারীরা। ১৪৩ রানে অপরাজিত আছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। আবু জায়েদ রাহি ২টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছে।

বাংলাদেশ-২৩৩, পাকিস্তান-৩৪২/৩ (৮৭.৫) (দ্বিতীয় দিন শেষে)

বাবরের এই দেয়াল হয়ে টিকে থাকার পেছনে আছে সুযোগ হাতছাড়ার হতাশা। প্রতিপক্ষের যে উইকেটটি সবচেয়ে কাঙ্ক্ষিত হতে পারে, সেটি তুলে নেয়ার সুযোগ শুরুতেই পেয়েছিল টাইগাররা। কাজে লাগাতে পারেনি। ক্যাচ নিতে পারেননি ইবাদত। ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিয়েছেন বাবর। ১৯ চার ও এক ছয়ে ১৯২ বলের ইনিংস গড়ে দেড়শর কাছে দিনশেষ করেছেন।

জীবন যখন পান, বাবর তখন সবে ২ রানে। নেমে টানা ১৪ বল রান নিতে পারেননি। খোলস ঝেড়ে নড়েচড়ে দাঁড়ানোর আগেই বেড়িয়ে মারতে যেয়ে বাতাসে ভাসালের বল। টানা ডট বল খেলার চাপটাই হয়ত ঝেটিয়ে দিতে চেয়েছিলেন! বড় শটে ব্যাটে-বলে হল না ঠিকমতো। তাইজুলের বলে মিডঅফে ভাসল ক্যাচ, অনেকটা দৌড়ে তাতে হাত ছোঁয়ালেও তালুতে জমাতে পারেননি ইবাদত। পাকিস্তানের রান তখন ১০৭।

পরে শানকে নিয়ে ১১২ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ দুইশ পার করেছেন বাবর। পথে শান মাসুদ তুলেছেন সেঞ্চুরি। ওয়ানডে ঢংয়ে ৫৪ বলে ফিফটির পর টেস্ট মেজাজে ফিরে ১৫৮ বলে ছুঁয়েছেন শতক। তাইজুলের অসাধারণ এক ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ খেলতে যেয়ে বোল্ড হয়েছেন।

অথচ বাংলাদেশ একটি শিশুতোষ ভুল না করতে তিনঅঙ্কের ঘরে যাওয়া হয় না শানের! তখন ৮৬ রানে তিনি, রুবেলের বলে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা পড়েছিলেন। কিন্তু বল যে স্বাগতিক ওপেনারের ব্যাট ছুঁয়ে গেছে সেটি বুঝতে পারেননি উইকেটরক্ষক লিটন, বোলার রুবেল বা নিকটের কোনো ফিল্ডারই। টিভি রিপ্লেতে স্নিকো মিটারের বিশ্লেষণ দেখে ভুল ভাঙে বাংলাদেশের। ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে।

সকালটা অবশ্য অন্যরকম ছিল। প্রথমদিনে প্রথম সেশনে বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে প্রথম সেশনে সফরকারীরা ফেরায় স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে। জোড়া সাফল্য আনেন আবু জায়েদ রাহি।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর শুক্রবার আলোক স্বল্পতায় আর নামতে পারেনি পাকিস্তান। শনিবার শুরু থেকে ব্যাট করে বড় সংগ্রহের দিকে তারা। দিনের দ্বিতীয় ওভারে আবিদ আজমকে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা করে প্রথম সাফল্য আনেন রাহি।

টাইগার পেসারের অফস্টাম্পের অনেকটা বাইরে করা বলে খোঁচা দিয়ে ফেরেন অভিষেকের পর টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরির আশায় থাকা পাকিস্তান তারকা। আগের দুই টেস্টেই একটি করে শতক তুলেছেন আবিদ।

শুরুর ধাক্কা সামলে আরেক ওপেনার শান মাসুদ ও আজহার আলি ৯১ রানের জুটিতে হতাশা বাড়ান। দ্বিতীয় স্পেলে এসে তখন আবারও ত্রাতা সেই রাহিই। জমে ওঠা জুটিটি ভাঙেন তিনি, স্বাগতিক অধিনায়ককে শান্তর ক্যাচ বানিয়ে। রাহির বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন ৩৪ রান করা আজহার।

শান তার আগেই ফিফটি তুলে নিয়েছেন ওয়ানডে ঢংয়ে, পরে সেঞ্চুরি। তাকে অনুসরণ করেছেন বাবরও। একই পথে আছেন আসাদ শফিক। বাবরের সঙ্গে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে ৬০ রানে অপরাজিত থেকে দিনশেষ করেছেন।

Tags: আজহারআবিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডি টেস্টরাহিলিড স্পোর্টস
Previous Post

সংগীতের নব দিগন্ত হচ্ছে বাংলা খেয়াল

Next Post

থাইল্যান্ডে সেনা সদস্যর এলোপাতাড়ি গুলি, নিহত ২০

Next Post
সেনা সদস্যের কাছ থেকে কাছাকাছি ছবি, বাংলাদেশি সেনা সদস্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে সেনা সদস্যর এলোপাতাড়ি গুলি, নিহত ২০

শহীদ ফারুক স্মরণে ছাত্রলীগের দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ ফারুক স্মরণে ছাত্রলীগের দোয়া মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT