চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীবের ভাইদের ৫০ লাখ টাকা দিতে বাস কোম্পানিকে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 20, জুন 2019
in - সেমি লিড, আদালত
A A
রাজীব-বাস-হাত-৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

রাজধানীতে দুই বাসের মধ্যে পড়ে হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের দুই ভাইকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আগামী ২ মাসের মধ্যে রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণের এ টাকা দিতে বিআরটিসির ও স্বজন পরিবহন কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন রাজীবকে নিয়ে করা আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুনীরুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রায় ঘোষণার সময় আদালতে আরো উপস্থিত ছিলেন রাজীবের দুই ভাই ও খালা।

২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে দুই বাসের মাঝে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল মারা যান তিনি।

দুর্ঘটনার দিন বাংলামোটর থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব। সেটি সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে এসে থামে। এ সময় একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দুই বাসের মধ্যে ঝুলতে থাকে। রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হলে এই তথ্যসহ আদালতে একটি সম্পূরক আবেদন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সে আবেদনে রাজীবের ভাইদের ক্ষতিপূরণ দেয়ার আবেদন করা হয়।

এরপর হাইকোর্ট বিআরটিসি ও ‘স্বজন পরিবহন’কে ৫০ লাখ করে মোট ১ কোটি টাকা রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ হিসেবে দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন।

সেই সাথে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়।

এরপর বিআরটিসি ও ‘স্বজন পরিবহনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে রাজীবের দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দায় নিরূপণ করতে একটি নিরপেক্ষ কমিটি গঠন করতে হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দেন আপিল বিভাগ। আর ওই কমিটিকে হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ওই প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চকে রাজীবের দুই ভাইয়ের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নির্ধারণ করতে আদেশ দেন আপিল বেঞ্চ।

রাজীব হোসেন-রাজীবের হাত-দুই ভাই-স্বজন পরিবহন-বিআরটিসি-৫০ লাখ টাকা
রাজীব হোসেনের দুই ভাই

আপিল বিভাগের এ আদেশের পর বুয়েটের অ্যাকসিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গঠিত কমিটি তদন্ত শেষে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়।

মোট ৪৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে এ দুর্ঘটনার জন্য স্বজন পরিবহনের চালকের বেপরোয়া চালনাকে দায়ী করে বলা হয়,’হালকা বাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকার পরও স্বজন পরিবহন ওই চালককে নিয়োগ করায় রাজীবের মৃত্যু ও দুর্ঘটনার মূল দায় মূলত স্বজন পরিবহনেরই। এছাড়া হালকা বাহন চালানোর লাইসেন্স থাকার পরও চালককে বিআরটিসি ডাবল ডেকার বাস চালানোর অনুমোদন দেওয়ায় এই দুর্ঘটনার দায় কিছুটা বিআরটিসিরও। বিআরটিসির বিদ্যমান লিজভিত্তিক পরিবহন ব্যবস্থায় গণপরিবহনে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাকে প্রশ্রয় দিচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, ‘আহত রাজীবের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ার পরও শমরিতা হাসপাতাল তার চিকিৎসায় সময়ক্ষেপণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ‘গোল্ডেন আওয়ার রুলস’ অনুযায়ী হাসপাতালে নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যে সঙ্কটাপন্ন রোগীর অস্ত্রোপচার করার নিয়ম রয়েছে। কারণ সঙ্কটাপন্ন রোগীর জীবন-মরণ ওই এক ঘণ্টার ওপর অনেকটা নির্ভর করে। শমরিতা হাসপাতাল রাজীবের আত্মীয়-স্বজনদের জন্য অপেক্ষা করে উদ্দেশ্যমূলকভাবে অযথা সময় নষ্ট করেছে; সে কারণে শমরিতা হাসপাতাল রাজীবের মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না।’

হাইকোর্টে এই প্রতিবেদন উপস্থাপনের পর এ বিষয়ে জারি করা রুলের শুনানির পর আজ হাইকোর্ট রায় ঘোষণা করলেন।

Tags: কলেজছাত্র রাজীবরাজীবের হাত
Previous Post

‘আব্বাস’-এ রঙিন নিরব, মুক্তি ৫ জুলাই

Next Post

রিমোট চালিত আধুনিক ট্রাক্টর এখন বাংলাদেশে

Next Post
ফাইল ছবি

রিমোট চালিত আধুনিক ট্রাক্টর এখন বাংলাদেশে

বয়স্ক ছাত্রদল নেতাদের দুই দিনের আলটিমেটাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT