চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স্ক ছাত্রদল নেতাদের দুই দিনের আলটিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 20, জুন 2019
in রাজনীতি
A A

চলমান আন্দোলনের মধ্যে বিএনপি হাইকমান্ডকে ২ দিনের আলটিমেটাম দিয়েছে বয়স্ক-বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।

আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে ছাত্রদলের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি চলে। অবস্থান কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টিতে কর্মসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। বৃষ্টি শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৪-৫’শ নেতাকর্মী অংশ নেন।

জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন: আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। আগামী শনিবার পর্যন্ত আমরা আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী রোববার থেকে আমরা যে কোনো প্রকার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আর এজন্য দলের দালাল সিন্ডিকেট দায়ি থাকবে।

বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত ১১ জুন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করছে সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনও বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ ৩টি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।

Tags: ছাত্রদলবিএনপি
Previous Post

রিমোট চালিত আধুনিক ট্রাক্টর এখন বাংলাদেশে

Next Post

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

Next Post

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

‘পাবজি’ খেলা হারাম, ইন্দোনেশিয়ায় ফতোয়া জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT