চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজা’ নেই, ফাঁসছেন ‘সেনাপতি’ কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 21, জুন 2017
in স্পোর্টস
A A

রাজ্য এখন টালমাটাল। ‘রাজা’ বিদায় নিয়েছেন ‘সেনাপতি’র কারণে। যাওয়ার আগে বিদায়ী চিঠিতে লিখে গেছেন ‘শেষ কথা’। তাতে ‘সেনাপতি’ বিরাট কোহলিকেই নিজের পদত্যাগের জন্য দায়ী করেছেন অনিল কুম্বলে। এই ঘটনার পর ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরা ক্ষোভে ফুঁসছেন। কোহলিকে ধুয়ে দিচ্ছেন।

সুনীল গাভাস্কার বলছেন, ‘আপনি নরম মানুষ চান? যে বলবে ঠিক আছে, আজ তোমাদের ভালো লাগছে না অনুশীলন করো না। শপিংয়ে বেরিয়ে পড়ো। কুম্বলে এই ঘরনার মানুষ নয়। সেটা শেষ এক বছরে দেখা গেছে। ফলাফলেও তার ছাপ পড়েছে।’

গাভাস্কার আরও চড়াও হলেন তার পরের কথায়, ‘যদি কোনও খেলোয়াড়ের অভিযোগ থাকে, তাহলে আমি মনে করি তার দলেই থাকা উচিত নয়।’

কুম্বলের পক্ষে গাভাস্কার যেন একরোখা, ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে কুম্বলে যা অর্জন করেছে তা এক কথায় অবিশ্বাস্য। তার পদত্যাগ পরের কোচের কাছে ভুল বার্তা যাবে। নতুন কেউ আসলেও তাকে নত হয়ে থাকতে হবে।’

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপর মঙ্গলবার কুম্বলে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সততা ও চিন্তাভাবনার ভিন্নতা— আমি দলে এসবই আনতে চেয়েছি। এসবের মূল্য দেওয়া উচিত ছিল। কোচের ভূমিকাটা আসলে একটা আয়নার মতো, যাতে খেলোয়াড়েরা নিজেদের দেখতে পায়। নিজেদের দেখে উন্নতি করতে পারে। কিন্তু দলের অধিনায়ক আমাকে না চাইলে সেখানে থাকা যায় না।’

কুম্বলের পদত্যাগের পর ভারতের জনপ্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘বিরাট কোহলি, আপনি আধুনিক যুগের একজন সেরা ব্যাটসম্যান। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন বোলারের হাত থেকে আরও একটি বল বেরিয়ে আসছে?’

ভারতীয় ক্রিকেট সংগঠকদের মধ্যে আলোচিত নাম রাজেন্দ্র মাল লোধা। তিনি বলেছেন, যারা ভারতীয় ক্রিকেট জানে, তারাই আজ শোকার্ত হবে। ভারতীয় ক্রিকেটে দুঃখের দিন। কুম্বলের চেয়ে ভালো কোচ আর হতে পারে না।’

ভারত যখন তোলপাড়, বিরাট কোহলি তখন নিশ্চুপ। ক্রিকেটীয় মেধায় যে কোহলিকে শচীনের সঙ্গে তুলনা করা হয় চারিত্রিক গুণাবলিতে সেই তিনি সম্পূর্ণ আলাদা। ওই আলাদা গুণের কারণেই তিনি আজ ‘খলনায়ক’। যে চরিত্রে শচীন কখনো অভিনয় করেননি!

Tags: কোহলি-কুম্বলে
Previous Post

যেকোন সময় ঝিকরগাছা ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা

Next Post

জানালা থেকে শিশুকে ঝোলানোর অপরাধে দু’বছরের কারাদণ্ড

Next Post
আলজেরিয়া-শিশু নির্যাতন

জানালা থেকে শিশুকে ঝোলানোর অপরাধে দু’বছরের কারাদণ্ড

বাড়ি থেকে উচ্ছেদ: এখনও নতুন বরাদ্দ পায়নি জহির রায়হান পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT