চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি থেকে উচ্ছেদ: এখনও নতুন বরাদ্দ পায়নি জহির রায়হান পরিবার

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
1:00 অপরাহ্ন 21, জুন 2017
in বাংলাদেশ
A A

যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ ভূখণ্ড, মুক্তিযুদ্ধের পর সেই শহীদ মুক্তিযোদ্ধাদের অনেকের পরিবারও হয়রানির শিকার হয়েছেন। মুক্তিযুদ্ধে অবদান রাখায় রাষ্ট্রের দেওয়া মাথা গোঁজার ঠাঁই থেকেও অনেককে উচ্ছেদ করা হয়েছে।

তাদেরই একজন চলচ্চিত্রকার, উপন্যাসিক ও লেখক জহির রায়হান। ১৯৫২’র ভাষা আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যূত্থানে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আরেক ফাল্গুন তার কালজয়ী উপন্যাস। ‘জীবন থেকে নেওয়া’ তার চলচ্চিত্র মুুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র ইতিহাসের অংশ।

স্বাধীনতার পর রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ১ বাই ১৯ নম্বর বাসাটি জহির রায়হানের স্ত্রী সুমিতা দেবীসহ পরিবারকে বরাদ্দ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জহির রায়হানের অপর স্ত্রী কহিনূর সুচন্দাকে বঙ্গবন্ধু বনানীর একটি বাসা বরাদ্দ দেন। তবে ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরই জহির রায়হানের পরিবারের হয়রানি-নির্যাতন শুরু হয়।

জিয়াউর আমলের পর একনায়ক এইচ এম এরশাদ ক্ষমতায় এলে আবারও জহির রায়হানের পরিবারকে নানাভাবে হয়রানি করা হয়। সবশেষ ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পর ২০০৬ সালে জহির রায়হানের পরিবারকে মোহাম্মদপুরের বাসা থেকেও চূড়ান্তভাবে উচ্ছেদ করা হয়।

এ ঘটনা জানার পর আড়াই বছর আগে জহির রায়হানের পরিবারকে থাকার জায়গা বরাদ্দ দেয়ার নির্দেশ দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনো সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি।

জহির রায়হান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। ৭১ এ কলকাতায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থেকে পাওয়া অর্থ দান করেন মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে। তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে গেলে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ভাইকে খুঁজতে বের হয়ে আর ফেরেননি জহির রায়হান।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: জহির রায়হান
Previous Post

জানালা থেকে শিশুকে ঝোলানোর অপরাধে দু’বছরের কারাদণ্ড

Next Post

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Next Post
দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

মাথাপিছু আয়-প্রধানমন্ত্রী

২০৪১ সালে মাথাপিছু আয় ১২ হাজার ডলারে উন্নীত হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT