চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে দ্বিতীয় দিন ‘অপারেশন সান ডেভিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 12, মে 2017
in জনপদ, রাজশাহী
A A

আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীর জঙ্গি আস্তানায় ‘অপারেশন সান ডেভিল’ দ্বিতীয় দিনের মত শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়  স্থগিত হওয়া অভিযানটি শুক্রবার সকালে আবারও শুরু হয়েছে।

অভিযানে সিআইডিসহ ঢাকা থেকে আসা ১২ সদস্যের বোমা বিষেশজ্ঞ টিম ১১টি বোমা উদ্ধার করেছে। এছাড়া অভিযান থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এরআগে জঙ্গি আস্তানার আশপাশের লোকজনকে বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই জঙ্গি আস্তানায় অভিযানে  আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের হামলায় আব্দুল মাতিন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানিয়ে ছিলেন, ওই বাড়িতে শাড়ী কাপড় ব্যবসায়ী সাজ্জাদ ও পরিবার কিছুদিন ধরে বসবাস করছিলেন। জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত থেকে পুলিশ বাড়িটি ঘিরে রাখে। বৃহস্পতিবার ভোরে ৬ জন জঙ্গি থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ আত্মসমর্পণ করতে বললে জঙ্গিরা এগিয়ে এসে আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ২ নারীসহ ৫ জঙ্গি নিহত হয়।

অভিযানে সুমাইয়া নামের একজন নারী জঙ্গি চার ঘন্টা পর পুলিশের অনুরোধে তিন মাসের মেয়ে ও আট বছরের ছেলে নিয়ে আত্মসমর্পণ করেন।

Tags: রাজশাহী জঙ্গি আস্তানা
Previous Post

আগামী বছর পাত্র দেখা শুরু করব: মুমতাহিনা টয়া

Next Post

ব্রাজিলে জিকা’র জন্য জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা

Next Post

ব্রাজিলে জিকা’র জন্য জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা

‘ইচ্ছে নদী’ সিরিয়ালে সোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়

শেষ হচ্ছে ‘ইচ্ছে নদী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT