চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছর পাত্র দেখা শুরু করব: মুমতাহিনা টয়া

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
11:19 পূর্বাহ্ন 12, মে 2017
in বিনোদন
A A
মুমতাহিনা টয়া

মুমতাহিনা টয়া

মুমতাহিনা টয়া। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ আয়োজনের এই  প্রতিযোগী এখন ছোট ও বড় পর্দায় সমান ব্যস্ত। কাজের ব্যস্ততা আর ব্যক্তিগত নানা বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।

কোথায় আছেন?

বাসায়। নামাজের প্রস্তুতি নিচ্ছি।

ফেসবুকে আপনি এক পোস্টে ধর্ষণ বিরোধী পোস্ট দিয়েছেন।

বনানীর দুই তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে। এজন্য এই প্রতিষ্ঠানটিকে বয়কট করার ঘোষণা দিয়েছি। আমি দোষীদের শাস্তি দাবি করছি।

‘রূপ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন।

ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ করেছি এ মাসেই। শুটিং হয়েছে পূবাইল আর পুরান ঢাকায়। খুব মানবিক একটি গল্প আছে এতে।

ছবিতে আপনার চরিত্রটি কেমন?

এখানে আমার চরিত্রটির নাম রাবেয়া। এসিডদগ্ধ মেয়ে। এসিডদগ্ধ হয়েও প্রতিকুল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম সে চালিয়ে যায়।

শুটিংয়ের কোনো অভিজ্ঞতা শেয়ার করা যায়?

এই চলচ্চিত্রে খুব মনে রাখার মতো ছিল আমার মেকআপ। এসিডে ঝলসানো চেহারার মেকআপ করেছিলেন আলী বাবুল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ শিল্পী। রিয়েলিটি ফুটিয়ে তুলতে যত্নের সাথে তিনি মেকআপ করেছেন। এতই নিখুঁত যে, শুটিং দেখতে আসা আশেপাশের সবাই সত্যি মনে করে আমার দিকে তাকিয়ে থাকত।

‘রূপ’ ছবির দৃশ্য

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আপনার।

রাশান নুরের পরিচালনায় ছবির নাম ‘বেঙ্গলী বিউটি’। ছবির প্রথম ৩ দিনের শুটিং হয়েছে। বাকি আছে আর ২০ দিন। এটা আমার প্রথম ছবি তাই একটু এক্সাইটেড।

ছবির গল্প কেমন?

১৯৭০ সালের বাংলাদেশের গল্পের ছবি। সে সময়ের রোমান্টিক গল্প। ছবিটি বাংলাদেশে মুক্তির আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তির বিষয়টা নিশ্চিত হয়ে গেছে। এর বেশি কিছু শেয়ার করা যাবে না।

কেন?

প্রযোজনা সংস্থা থেকেই নিষেধ আছে। ছবির মুক্তির আগে বিস্তারিত বলা বলা বারণ আছে। অবশ্য ১৫ মে ছবির ফার্ষ্ট লুক প্রকাশ হবে। তখন কিছুটা প্রকাশ করা হবে। এর আগে কিছু বলতে চাই না।

আপনার সঙ্গে অনেকে এরই মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। আপনি দেরি করলেন কেন?

আসলে মনের মতো গল্প পাইনি। এতদিন পর একটি গল্প পেলাম। মনে হলো এই সিনেমায় কাজ করা যায়।

‘রূপ’ ছবির দৃশ্য

সিনেমার পরিবেশ কেমন মনে হচ্ছে?

আগে ভালো ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে সিনেমার পরিবেশ ভালো হচ্ছে। দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে।

ঈদের কোনো নাটকের কাজ করেছেন?

না। যতগুলো প্রস্তাব এসেছে, ফিরিয়ে দিয়েছি। সিনেমার শুটিংয়ের কারণে এই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছি। তাই ঈদুল ফিতরে আমার কোনো নাটক প্রচার হবে না।

আপনার অভিনীত কয়টি ধারাবাহিক এখন প্রচারিত হচ্ছে?

বিভিন্ন টেলিভিশনে কয়েকটি ধারাবাহিকের প্রচার হচ্ছে। এর মধ্যে গাজী টিভিতে ‘সুপারগার্ল’ ও এনটিভিতে চলছে ‘ছন্নছাড়া’।

বিজ্ঞাপনের কাজ একদমই কমিয়ে দিলেন?

থিম পছন্দ হয় না, তাই বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে না।

নায়িকা নাকি অভিনেত্রী— কোনটা হতে চান?

অবশ্যই ভালো একজন অভিনেত্রী হতে চাই। আমি বিশ্বাস করি, ভালো অভিনেত্রী হলে নায়িকা বড় ব্যাপার নয়। ভালো অভিনেত্রী হলে নায়িকা হওয়া ব্যাপার না।

বিয়ে কবে করছেন?

বিয়ে তো একদিন করতে হবে, তবে এ বছর না। আগামী বছর পাত্র দেখা শুরু করব।

ছবি: সংগৃহীত

Tags: মুমতাহিনা টয়া
Previous Post

বিএনপির নির্বাচন প্রস্ততি ও সরকারের উৎকন্ঠা

Next Post

রাজশাহীতে দ্বিতীয় দিন ‘অপারেশন সান ডেভিল’

Next Post

রাজশাহীতে দ্বিতীয় দিন ‘অপারেশন সান ডেভিল’

ব্রাজিলে জিকা’র জন্য জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT