চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আনজাম মাসুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in বিনোদন
A A
আনজাম মাসুদ, বাংলাদেশি রাজনীতিবিদ, স্মার্ট লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নন্দিত উপস্থাপক আনজাম মাসুদ। এর মাধ্যমে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।

রাজনীতিতে সক্রিয় হলেও শোবিজ ছাড়ছেন না বলেই জানালেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকাল’র এর উপস্থাপক জানান ‘সাংস্কৃতিক অঙ্গনে থেকে দলের জন্য কাজ করতে চান। পাশাপাশি শোবিজে নিয়মিত কাজ করতে যেতে চান।

দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আনজাম মাসুদ। শোবিজে ব্যস্ততা বাড়ায় রাজনীতিতে সময় কম দেয়া হত। তবে এখন থেকে দুই মাধ্যমেই তিনি সক্রিয়ভাবে থাকবেন বলে জানালেন।

আনজাম মাসুদ বলেন, ‘একসময় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। ছাত্রাবস্থাতেই সাংস্কৃতিক অঙ্গনে উপস্থাপনা এবং ইভেন্টের কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। রাজনীতি নিয়ে আমার কোনো উচ্চাভিলাস নেই। বঙ্গবন্ধুর আদর্শে কাজ করি। ভালোবাসা থেকে দল করি। এ দলে থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

নতুন টিভি অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে আনজাম বলেন, ‘কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলাম। কিন্তু করোনার প্রকোপে সব পিছিয়ে গেছে। এখন নতুন করে পরিকল্পনা করছি। বর্তমানে বিভিন্ন ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। এছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও প্রেজেন্টারস প্লাটফর্ম অব বাংলাদেশ নামে দুটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি।

আনজাম মাসুদ ১৯৯৬ সাল থেকে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। শুরুতে বিটিভিতে ‘বিদ্যাঙ্গন’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। একই চ্যানেলে ‘আজকাল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থপনা করেন। বিটিভির টানা ছয়টি ঈদ ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেন তিনি।

দীর্ঘ বছর বিটিভিতে ‘পরির্বতন’ অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দেন আনজাম মাসুদ। দেশের মধ্যে উপস্থাপনায় স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন সর্বোচ্চ চারবার বাচসাস পুরস্কার’সহ বিসিআরএ, সিজেএফবি, বাবিসাস, শেরেবাংলা স্বর্ণ পদক।

Tags: আওয়ামী লীগআনজাম মাসুদউপস্থাপকবিটিভিসংস্কৃতি
Previous Post

ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

Next Post

ছায়াবৃক্ষে বাবুর ‘হইলো সর্বনাশ’

Next Post
বাংলাদেশের একজন সংবাদ পাঠক রেকর্ডিং স্টুডিওতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছায়াবৃক্ষে বাবুর ‘হইলো সর্বনাশ’

শহীদ বাবার কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সিরাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে বাবার কবরের পাশে সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT