চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়াবৃক্ষে বাবুর ‘হইলো সর্বনাশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের একজন সংবাদ পাঠক রেকর্ডিং স্টুডিওতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’-তে গাইলেন ফজলুর রহমান বাবু। এর মাধ্যমে দীর্ঘদিন পর জনপ্রিয় এ অভিনেতা সিনেমার কণ্ঠ দিলেন।

বন্ধন বিশ্বাসের কথায় গানটির শিরোনাম ‘হইলো সর্বনাশ’। যার সুর সংগীত করেছেন ইমন সাহা। গেল মঙ্গলবার সন্ধ্যায় গানে কণ্ঠ দিয়ে রেকর্ডিং সম্পন্ন করেন ফলজুর রহমান বাবু।

ছায়াবৃক্ষ-তে সবগুলো গান লেখার পাশাপাশি সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। তিনি বলেন, সিনেমায় এ গানের গুরুত্ব অনেক। পুরো সিনেমা জুড়েই গানটি খুঁজে পাওয়া যাবে। বাবু ভাইয়ের কণ্ঠ ডিম্যান্ড করছিল। সেজন্য তাকে নিয়েছি। তিনি গেয়েছেনও চমৎকার। সবমিলিয়ে এ গান সিনেমায় অন্যরকম আবেদন রাখবে।

অনুপম কথাচিত্রের ব্যানারে ‘ছায়াবৃক্ষ’ প্রযোজনা করছেন অনুপ বড়ুয়া। এর আগে তিনি ‘বান্ধব’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। তার প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিরব, অপু বিশ্বাস, সুমিত, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ প্রমুখ।

গেল নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে সিনেমাটির অর্ধেক শুটিং হয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হবে বাকি শুটিং।

ছায়াবৃক্ষ’র অন্য দুটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক জুটি ও চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসে সময়ের দুই তারকা শিল্পী ইমরান-কোনাল এবং কিশোর-আঁখি আলমগীর। পরিচালক বন্ধব বিশ্বাস বলেন, সবগুলো গান আমার লেখা এবং ইমন সাহার সুর ও সংগীত করা। আবহ সংগীতও করছেন তিনি।

প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, ‘ছায়াবৃক্ষ’র সঙ্গে কয়েকটি সিনেমা অনুদান পেয়েছে। অন্যগুলো কেমন হচ্ছে সেটা জানি না, তবে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের ‘ছায়াবৃক্ষ’ অন্যরকম হচ্ছে।

তিনি বলেন, সরকারি অনুদান হলেও আমরা কর্মাশিয়ালি ফাইট করতে পারবো। ভিন্নধারা ও বাণিজ্যিক ধারা দুটোর কম্বিনেশন পাবে দর্শক।

Tags: অপু বিশ্বাসইকবাল আহমেদকণ্ঠগানছায়াবৃক্ষনিরবফজলুর রহমানফজলুর রহমান বাবুবড়দা মিঠুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসুমিত
Previous Post

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আনজাম মাসুদ

Next Post

দেশে ফিরে বাবার কবরের পাশে সিরাজ

Next Post
শহীদ বাবার কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সিরাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে বাবার কবরের পাশে সিরাজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT