চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নতুন রাইড শেয়ারিং সার্ভিস ‘বাডি’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 31, জানুয়ারি 2019
in তথ্যপ্রযুক্তি
A A

রাজধানী ঢাকায় যাত্রা শুরু করেছে নতুন রাইড শেয়ারিং সার্ভিস ‘বাডি’। অ্যাপভিত্তিক সেবাটির মাধ্যমে একসঙ্গে একাধিক যাত্রী তাদের রাইড শেয়ার করতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি, মিরপুর-১ এবং উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে সেবাটির যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ১০টি মাইক্রোবাসের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছে।

এ সম্পর্কে বাডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দীন চিশতি চ্যানেল আই অনলাইনকে বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং খরচের বিষয়টি মাথায় রেখে আমাদের এই সেবাটির শুরু। রাজধানীতে অফিসগামী মানুষসহ যাত্রীরা অনেক কষ্ট করে চলাচল করেন। আবার খরচও বেশি হয়।

তিনি বলেন, এই বিষয়টি মাথায় রেখে আমরা মাল্টি-শেয়ারিং সেবাটি চালু করেছে। এর মাধ্যমে একইসঙ্গে ৬ থেকে ১০ জন যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন। এক্ষেত্রে তারা সহজে যেমন গন্তব্যে যেতে পারবেন আবার অনেকজন একসঙ্গে যাওয়ার ফলে খরচও কম হবে।

জসিম উদ্দীন বলেন, প্রথম ব্যক্তি রাইড নেয়ার পরই রাইড শুরু হয়ে যাবে। নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে অ্যাপসের মাধ্যমে অন্যরাও রাইড নিতে পারবেন। এক্ষেত্রে রুট নির্ধারিত থাকবে এবং এই রুটে যাত্রী উঠানো এবং নামানো যাবে। যেমন কেউ যদি প্রথমে মিরপুর থেকে উত্তরা রাইড নেন, তাহলে তাকে নিয়েই রাইড শুরু হবে। এসময় একই পথে অন্যরা রাইড নিতে পারবেন।

তিনি বলেন, তাদের নিজস্ব পরিবহন দিয়েই যাত্রা শুরু হয়েছে। চালক তাদের বেতনভূক্ত। নিরাপত্তা এবং ভালো সেবা দেয়ার কথা ভেবেই তারা এমনটি করেছেন। ১০টি মাইক্রোবাস দিয়ে শুরু হলেও আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তাদের গাড়ির সংখ্যা শতাধিক হবে।

কেউ গাড়ি দিতে চাইলে আপনারা এই সেবার আওতায় নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ চাইলে আমাদের গাড়ি দিয়ে দিতে হবে এবং আমরা আমাদের নিয়ন্ত্রণে চালাবো। আমরা কোনো প্রাইভেট কার রাখছি না। গাড়ি হতে হবে ৬ জন, ৮ জন এবং ১০ জন ধারণ ক্ষমতার। সেক্ষেত্রে ভাড়া বা পে হোল্ডার ব্যবস্থায় আমাদের গাড়ি দিয়ে দিতে হবে।

তিনি বলেন, মাইক্রোট্রেড বাংলাদেশের ‘বাডি’ লিমিটেডের এই সেবা ঢাকার বাইরে অন্য শহরেও চালু করার ইচ্ছে আছে। দেশের বাইরে সিঙ্গাপুর, নিউ ইয়র্ক এবং টরেন্টোতেও আমাদের সেবা চালু আছে।

তিনি আরো বলেন, গুগল প্লে স্টোর থেকে আইওএস, অ্যান্ড্রয়েড বা মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে এর মাধ্যমে বাডি অ্যাপ ডাউনলোড করা যাবে।

Tags: বাড়িরাইড শেয়ারিংরাইড শেয়ারিং অ্যাপ
Previous Post

ঝাড়ু হাতে নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করছে শিক্ষার্থীরা

Next Post

জিরোনাকে বিদায় করে সেমিতে রিয়াল

Next Post

জিরোনাকে বিদায় করে সেমিতে রিয়াল

অমর একুশে গ্রন্থমেলা শুরু আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT