চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাড়ু হাতে নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করছে শিক্ষার্থীরা

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
10:12 অপরাহ্ন 31, জানুয়ারি 2019
in শিক্ষা
A A
ঝাড়ু

ঝাড়ু হাতে নিয়ে নিজেদের স্কুল পরিষ্কার করছে শিক্ষার্থীরা। এভাবেই এখন থেকে সামাজিকতা শিখবে তারা, গড়ে উঠবে শিক্ষার্থীদের সুঅভ্যাস। তৈরি হবে সব কাজকে সমানভাবে দেখার মানসিকতা।

এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন পরিপত্র জারি হয়েছে গত সপ্তাহে।

পরিপত্র জারির পর ৩১ জানুয়ারি ছিলো প্রথম বৃহস্পতিবার। এদিন দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পালিত হয়েছে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে।

ঢাকার উপশহর বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উর্মিলা সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: শিশুদের দিয়ে আগে সাধারণত কিছু করানো হতো না। শিশুদের কেবল আগ্রহী করে তোলাই এই কর্মকাণ্ডের উদ্দেশ্য।  ওরাও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছিলো। কিন্তু কিছু অভিভাবক এসে এই কর্মসূচিতে দ্বিমত পোষণ করে। তাদের বক্তব্য, সন্তানকে দিয়ে এসব কেন করতে হবে? করানোর দরকার নেই।

তিনি বলেন: পরে তাদের বলা হয়, এ বিষয়ে আদেশ এসেছে। এসব স্কুলের কর্মকাণ্ডের মধ্যে পড়ে। সামাজিক কর্মকাণ্ডে বাচ্চাদের সম্পৃক্ত করাটা খুব জরুরি। এতে ওদের মানসিকতা ও অভ্যাস গড়ে উঠবে। তারপর তারা শান্ত হন। তবে কোনো কোনো বাবা মা এই কর্মসূচিতে খুবই ইতিবাচক মনোভাবও দেখান।

নওগাঁর সাহেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: সালমা খাতুন বলেন: স্কুলের সব শিশু শিক্ষার্থীরা খুবই উৎসাহ সহকারে এই আয়োজনে অংশ নিয়েছে। আগেও আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে এসব পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছি। এখন তো আদেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এখন প্রতি সপ্তাহেই এমন করা হবেই। এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারই আয়োজন করে স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করবে শিক্ষার্থীরা নিজেই।

বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সেখানে তিনি বলেন, নিজের আঙ্গিনা নিজেকেই পরিস্কার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য শিক্ষক ও স্কুল কমিটিকেও পরামর্শ দেন তিনি।

Tags: ঝাড়ুশিক্ষার্থীসেমি লিড
Previous Post

‘এত বড় আন্দোলন না হলে তারা আমাদের কখনোই অনুগ্রহ করতো না’

Next Post

রাজধানীতে নতুন রাইড শেয়ারিং সার্ভিস ‘বাডি’র যাত্রা শুরু

Next Post

রাজধানীতে নতুন রাইড শেয়ারিং সার্ভিস ‘বাডি’র যাত্রা শুরু

জিরোনাকে বিদায় করে সেমিতে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT