চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইকার্ডের চোখে মেসি ‘ঈশ্বর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লিও-পেপ জুটির সাফল্য বার্সেলোনা সমর্থকদের কাছে প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু সেই ধারণা খারিজ করে লিওনেল মেসি তার ফুটবল জীবনে কোচ হিসাবে সবচেয়ে বেশি প্রভাবশালী মেনেছেন ফ্রাঙ্ক রাইকার্ডকে। যে ডাচ কোচের অধীনেই বার্সেলোনায় খেলতে শুরু করেছিলেন, তাকেই সবার উপরে স্থান দিয়েছেন ফুটবল জাদুকর।

পরে মেসির দেয়া শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরই যেন পাল্টা প্রতিদান দিলেন সাবেক কোচ। মেসির চেয়ে একধাপ এগিয়ে শিষ্যকে ‘ঈশ্বর’ বলেছেন রাইকার্ড।

বার্সার অনুশীলন ক্যাম্প পরিদর্শন ও ন্যু ক্যাম্পে একটি ম্যাচ দেখতে কাতালান ক্লাবে এসেছেন রাউকার্ড। সেখানেই সাবেক শিষ্যকে এমন স্বীকৃতি দেন তিনি। সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন আরেক শিষ্য আন্দ্রেস ইনিয়েস্তাকেও।

বার্সায় পাঁচ বছর কোচ ছিলেন রাইকার্ড। তার আমলে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে কাতালানরা। আর তখন মাত্র ১৭ বছর বয়সে কাতালান ক্লাবটিতে মেসিকে অভিষেক করিয়েছিলেন রাইকার্ড। ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেই অভিষেক হয় তার।

সাবেক ছাত্রের প্রশংসা করতে গিয়ে সাংবাদিকদের রাইকার্ড বলেছেন, ‘সে (মেসি) সবার কাছেই ‘ঈশ্বর’।

মেসির প্রশংসা করতে গিয়ে টেনে এসেছেন ইনিয়েস্তাকেও। বলেছেন, ‘আপনাকে আন্দ্রেস ইনিয়েস্তারও যথেষ্ট প্রশংসা করতে হবে। আমি দূরে থেকেও সমস্ত খেলোয়াড়দের উপর নজর রাখি। অসাধারণ একটা ক্যারিয়ার তাদের।’

সাবেক ক্লাবে নিজের আট বছরের ছেলেকে সঙ্গে করে এসেছেন রাইকার্ড। পরিবার নিয়ে বার্সার খেলা দেখতে পেরে খুশি তিনি, ‘এখন আমি একজন সংসারী মানুষ এবং বার্সেলোনার আরেকটি খেলা দেখতে পেরে খুব খুশি। আমার ছেলের বয়স আট বছর এবং ক্যাম্প ন্যুতে একটি লাইভ খেলা দেখা তার স্বপ্ন ছিল।’

Tags: বার্সেলোনালিওনেল মেসি
Previous Post

এমপি শওকতকে ২ মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

Next Post

বিজয়ের মাসে পরিবর্তনের গান নিয়ে টিএসসিতে কনসার্ট

Next Post
চ্যানেল আই অনলাইন- পরিবর্তনের গান

বিজয়ের মাসে পরিবর্তনের গান নিয়ে টিএসসিতে কনসার্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি না দিতে জর্ডানের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT