চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে পরিবর্তনের গান নিয়ে টিএসসিতে কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- পরিবর্তনের গান

চ্যানেল আই অনলাইন- পরিবর্তনের গান

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও হেইট স্পিচ বিরোধী প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  একদল শিক্ষার্থী। থিঙ্ক, স্পিক, চেইঞ্জ- এই শ্লোগানকে সামনে রেখে ‘চেইঞ্জ ইজ ইউ’ নামের এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত চেতনার বিকাশ ঘটায় এরকম প্রতীকী গ্রাফিটি ও রোড পেইন্ট করে থাকে।

ভালোবাসা ও মানবতার আহবানে পরিবর্তনের লক্ষ্যে আগামী মঙ্গলবার, ৫ ডিসেম্বর ‘পরিবর্তনের গান’ নামে কনসার্টের আয়োজনও করছে তারা। টিএসসিতে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গান গাইবেন জ্যাগরিং, আই কুইট, শেকড়, গানকবির সুদীপ্ত শাহীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড। কনসার্ট চলবে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

জঙ্গিবাদ ও কটূক্তি (হেট স্পিচ) বিরোধী মাসব্যাপী প্রচারণায় নেমেছে এই দল। প্রচারণায় থাকছে কনসার্ট, গ্রাফিটি, রোড পেইন্ট, ফটোগ্রাফি কম্পিটিশন, স্কুল ক্যাম্পেইনিং, সেমিনারসহ নানা আয়োজন।

ইতোমধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে তারা ব্লু হোয়েল গেমের বিপরীত ‘ব্ল্যাক হোয়েল’ নামের একটি অনলাইন গেম চালু করেছে তাদের ফেসবুক পেজে। এই গেমের মাধ্যমে তারা ১০ দিনে মানুষের দ্বারা ১০ টি ভাল কাজ করিয়ে তাদের মধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন লিঙ্গ কিংবা ভিন্ন পোশাকের মানুষদের বিরুদ্ধে করা কটূক্তি এবং জঙ্গিবাদ ও মৌলবাদী আচরণের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করতেই কাজ করে যাচ্ছে ঢাবির এই তরুণ শিক্ষার্থীরা। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, ভিডিও, গান শেয়ার করা হচ্ছে তাদের ফেসবুক পেজে। পেইজটির ভিউ এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি। এই ক্যাম্পেইনে একাত্মতা জানিয়েছেন সংগীতশিল্পী সায়ান, অভিনেত্রী ত্রপা মজুমদারসহ আরও অনেকে।

প্রতিযোগিতামূলক এই প্রচারণায় বিশ্বের ৮০ টির মত বিশ্ববিদ্যালয় ও এনজিও অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ঢাবির দলটির সার্বিক সহযোগিতায় আছে মুভ ফাউন্ডেশন। আর পিটুপি ক্যাম্পেইনের অংশ হিসেবে সমগ্র প্রতিযোগিতার প্রচারণার ফান্ড দিচ্ছে ফেসবুক ও সার্বিক সহযোগিতা করছে ‘এডভেঞ্চার পার্টনারস’।

 

Tags: গানকবিসায়ান
Previous Post

রাইকার্ডের চোখে মেসি ‘ঈশ্বর’

Next Post

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি না দিতে জর্ডানের আহ্বান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি না দিতে জর্ডানের আহ্বান

শোবার ঘরে বিষন্ন শিশু কন্যার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক স্কুল শিক্ষকের দড়ি দিয়ে বাঁধা ভবিষ্যৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT